Debraj Chakraborty: দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাঞ্চল্যকর তথ্য, মে মাসে ৫০ লক্ষ টাকার লেনদেন, এই মামলায় স্ক্যানারে ৩০ জনেরও বেশি জনপ্রতিনিধি

Audio Narrative Assistant
Executive Summary
মুখোপাধ্যায়, কলকাতা : দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য। 'দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মে মাসে ৫০ লক্ষ টাকার লেনদেন', বিপুল পরিমাণে কালো টাকায় জমি কেনা হয়েছিল, দাবি পুলিশের। 'দেবরাজের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনওটিতেই বিপুল টাকা নেই', বাড়ি, ফ্ল্যাটে তল্লাশিতে ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিশ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য। 'দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মে মাসে ৫০ লক্ষ টাকার লেনদেন', বিপুল পরিমাণে কালো টাকায় জমি কেনা হয়েছিল, দাবি পুলিশের। 'দেবরাজের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনওটিতেই বিপুল টাকা নেই', বাড়ি, ফ্ল্যাটে তল্লাশিতে ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিশ। গতকাল রাতে দেবরাজ চক্রবর্তীকে প্রায় ৩ ঘণ্টা জেরা SIT-র। দেবরাজের কালো টাকার সন্ধান পেতেই জেরা, দাবি তদন্তকারীদের। 

দেবরাজ মামলায় স্ক্যানারে ৩০ জনের বেশি জনপ্রতিনিধি, দাবি পুলিশের। 'জনপ্রতিনিধিদের মধ্যে আছেন বিধাননগর পুরনিগমের একাধিক প্রাক্তন কাউন্সিলর। তদন্তকারীদের নজরে দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলর। তালিকায় রাজারহাট-নিউটাউনের বেশ কিছু তৃণমূল নেতার নাম। এই সব জনপ্রতিনিধিদের মাধ্যমে কাজ চালাতেন দেবরাজ চক্রবর্তী', দাবি পুলিশের। 

গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। এবার তদন্তের কেন্দ্রে রহস্যময় সংস্থা 'ডি সি গ্লোবাল'। এই কোম্পানির আড়ালে কি লুকিয়ে চলত কুকীর্তির কারবার?
দুর্নীতির কালো টাকা বাজারে বিনিয়োগ করে সাদা করতেই কী খোলা হয়েছিল 'ডি সি গ্লোবাল'নামে সংস্থাটি? জবাব খুঁজছে দেবরাজকাণ্ডে গঠিত বিধাননগর কমিশনারেটের ৮ সদস্যের SIT. তদন্তকারীদের নজরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন। 

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার 

পুলিশের দাবি, কখনও দেবরাজ-অদিতির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, আবার কখনও 'ডিসি গ্লোবাল' সংস্থার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে। ঝাড়খণ্ডে একাধিক আর্থিক লেনদেনের সূত্রও মিলেছে। ট্রাভেলস সংস্থায় টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও মনে অনুমান তদন্তকারীদের। পুলিশের দাবি, দেবরাজ চক্রবর্তীর সূত্রে হদিশ মেলা 'ডি সি গ্লোবাল' সংস্থাটি ২০১৫ সালে তৈরি হলেও, কোম্পানির টার্নওভারের বিষয়ে কোনও তথ্য মেলেনি। মাত্র ১ লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল এই ইনফ্রাস্ট্রাকচার সংস্থা। পুলিশের দাবি, দেবরাজ-অদিতির বাড়ি থেকে বাজেয়াপ্ত ২টি মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল হিস্ট্রি ডিলিট করা হয়েছে। সেই ডিলিট হওয়া তথ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফরেন্সিক পরীক্ষার জন্য় পাঠানো হচ্ছে মোবাইল ফোন ও ল্যাপটপ। DC-র নেতৃত্বে তদন্ত চালাচ্ছে ৮ জনের টিম। 

গ্রেফতার দেবরাজ, জিজ্ঞাসাবাদের জন্য ঘনিষ্ঠদের তলব পুলিশের। দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস। আজই ৭ জনকে নোটিস দিয়ে হাজিরার নির্দেশ তদন্তকারী SIT-র। আজই ৭ জনকে বাগুইআটি থানায় হাজিরা দিতে নোটিস পুলিশের। হাজিরার জন্য নোটিস ধরানো হয়েছে দেবরাজের ছায়াসঙ্গী রতন মৃধাকে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Sebaashray: সেবাশ্রয় নিয়ে...

Read Next

Astrology : আজ রাতেই...