Sebaashray: সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের তরফ থেকে কোনও সরকারি অর্ডার কি হয়েছিল?

ABP Ananda LIVE : সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের তরফ থেকে কোনও সরকারি অর্ডার কি হয়েছিল? নাকি মুখের কথায় স্বাস্থ্য কর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয়ে? 

 

 

আরও পড়ুন

 

দুর্নীতি ও সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে গ্র্রফতরা হয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। গ্রেফতার হন তিনি। কিন্তু, পুলিশের নজর এড়াতে কলকাতা ছেড়ে ভূভারত পর্যটন করেছেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের দাবি, ১৫ দিনে মোট ৭ বার ঠিকানা বদলে গা ঢাকা দিয়েছিলেন তিনি। দেবরাজ-কাণ্ডে ৮ সদস্যের SIT গঠন করে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেট। ইতিমধ্যে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মোবাইল ফোন এবং ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

আগাম জামিনের আবেদন খারিজ হতেই, পুলিশের চোখ এড়াতে কার্যত দেশভ্রমণে বেরিয়ে পড়েছিলেন দেবরাজ চক্রবর্তী। বাসে বাসে ঘুরেছেন, ছোট ছোট হোটেলে থেকেছেন, নগদে মিটিয়েছেন সব খরচ।তবু শেষরক্ষা হয়নি। বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে বুধবার ঝাড়খণ্ডের মুরির রিসর্ট থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স!

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Chandrima Bhattacharya: তৃণমূলের...

Read Next

Debraj Chakraborty: দেবরাজের...