Dilip Ghosh: 'আমাদের চিন্তা, কেউ ওনাকেও না ডিম খাওয়ায়', 'হাউজ অ্যারেস্ট'- এর দাবি মমতা, পাল্টা জবাব দিলীপের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : বারুইপুরে ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ৫ জুলাই, ২০২৬ - এই কারণেই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা যায় বারুইপুরে।

কলকাতা : বারুইপুরে ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ৫ জুলাই, ২০২৬ - এই কারণেই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা যায় বারুইপুরে। রণক্ষেত্রে পরিণত হয় বারুইপুর। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবিবার হঠাৎই তাঁর কালীঘাটের বাড়ির সামনে মোতায়েন হয় প্রচুর পুলিশ। এমনকী পুলিশ বাহিনীকে রুট মার্চ করতেও দেখা যায় এই এলাকায়। রবিবার সন্ধ্যায় ফেসবুক লাইভ করে তাঁকে 'হাউজ অ্যারেস্ট' করা হয়েছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই প্রসঙ্গেই বিজেপি বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও হোম অ্যারেস্ট করার দরকার নেই। উনি যেখানে ইচ্ছে যেতে পারেন। পাকিস্তান, বাংলাদেশেও যেতে পারেন। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে, যেভাবে তৃণমূলের নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকেও না ডিম খাওয়ায়... অসম্মান না নয়... সেই জন্য পুলিশ গার্ড দিয়ে রেখেছে।' প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ৫ জুলাইয়ের পর সোমবার ৬ জুলাই সকালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। 

থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রবিবার এবং সোমবারেও মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। মমতা-অভিষেকের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ 'কালীঘাট-তৃণমূল'। 'বারুইপুরে নাবালিকার মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে যাব বলে ভেবেছিলাম', দাবি মমতার। 'বাড়ির সামনে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর জমায়েত। আমার বাড়ির সামনে কেন পুলিশ?' প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। 

এখনও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এলাকা। গতকালই বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করে দাবি করেন, বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে ভেবেছিলেন। কিন্তু তাঁদের নজরবন্দি করে হাউস অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২ জন। আটক করা হয়েছে আরও ৩ অভিযুক্তকে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Donald Trump on Harry Kane : 'মহান...

Read Next

Sayani Ghosh:...