We currently don't have news in this language. Please choose another language.
Sayani Ghosh: মুখ্যমন্ত্রীর সঙ্গে 'কথা বললেন' সায়নী ঘোষ, বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ
কলকাতা: ১২ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে রবিবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। রাস্তায় মৃতদেহ রেখে, গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে চলল টানা বিক্ষোভ। ক্ষোভ সামলাতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ফোনে তাঁর সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী।
আর এরপরই বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সায়নী ঘোষের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ সায়নীর?
'বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা করি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, তিনি নিজে পরিস্থিতি মনিটরিং করছেন। গ্রেফতার হয়েছে, SIT গঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। আশ্বস্ত করেছেন, অপরাধীদের কাউকে ছাড়া হবে না, দ্রুত ন্যায়বিচার হবে। দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ', সোশাল মিডিয়ায় পোস্ট যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষের।
I strongly condemn the heinous incident targeting a minor girl in Baruipur, Surjapur, South 24 Parganas. I express my heartfelt condolences while standing in complete solidarity with her & her family.
— Saayoni Ghosh (@sayani06) July 5, 2026
I have spoken to the Hon’ble Chief Minister, Shri @SuvenduWB ji and he has…
নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পুলিশি নিরাপত্তায় কলকাতার কাটাপুকুর মর্গে নিয়ে আসা হয় নাবালিকার দেহ। অন্যদিকে, স্থানীয়দের মারে গুরুতর জখম অবস্থায় এক যুবককে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নাবালিকাকে খুনের অভিযোগের মামলার পাশাপাশি, গণপিটুনিতে একজনের মৃত্যু ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও দুটি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। নাবালিকার মৃত্যুতে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৬ সদস্যের SIT গঠন করা হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পল্লবী দে