Durga Puga Grant : এবছর দুর্গাপুজোয় অনুদান পাবেন ক্লাবগুলি? কারা পাবেন, কারা পাবেন না? স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে প্রথমবার পুজো অনুদান ঘোষণা করেছিলেন। সেই বছর রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ১০,০০০ টাকা করে দেওয়া হয়। দিন গিয়েছে, পুজো কমিটিগুলিকে তুষ্ট করতে লাফিয়ে লাফিয়ে অনুদানের অঙ্ক বাড়িয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।


কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে প্রথমবার পুজো অনুদান ঘোষণা করেছিলেন
। সেই বছর রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ১০,০০০ টাকা করে দেওয়া হয়। তারপর যত দিন গিয়েছে, পুজো কমিটিগুলিকে তুষ্ট করতে লাফিয়ে লাফিয়ে অনুদানের অঙ্ক বাড়িয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি টাকা বিলিয়েছেন হাজার হাজার পুজো কমিটির মধ্যে।

গত বছরও পুজো কমিটিগুলিরে ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান দেবেন বলে ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ২০২৫ সালে এই অনুদান দেওয়ার জন্য রাজ্যের মোট খরচ হয় প্রায় ৫০০ কোটি টাকা। সেই সময় বিরোধী দল বিজেপি এই হারে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে। এবার ২০২৬ সালে সেই বিজেপিই ক্ষমতায়। এবার কি দুর্গাপুজোর অনুদান দেওয়া হবে? 

শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, দুর্গাপুজোর বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি। বিষয়টি তথ্য সংস্কৃতি দফতরের আওতাভুক্ত। আর সেই দফতর মুখ্যমন্ত্রীরই হাতে। তাঁর সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রীও আছে। তিনি আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে তিনি স্পষ্ট করে দেন, 'পুজো অনুদান তাঁরাই পাবেন, যাঁদের অর্থের দরকার'। মুখ্যমন্ত্রী বলেন, এই পরিমান সরকারি টাকা যাদের প্রয়োজন নেই, তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের অভাবে পুজো করতে পারেন না বা পারছেন না, তাঁদের অনুদান দেওয়া হবে। যাদের প্রয়োজন নেই, তাদের দেওয়ারও দরকার নেই। তিনি স্পষ্ট করে বলেন, পুজো হবে, আরও বেশি করে হবে। 

পশ্চিমবঙ্গে দুর্গাপুজো কমিটিগুলোর জন্য রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রথম চালু হয় ২০১৮ সালে। সেই সময় প্রতিটি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এরপর প্রতি বছরই ধাপে ধাপে এই অনুদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। ২০১৯ সালে তা বেড়ে হয় ২৫ হাজার টাকা, ২০২০ ও ২০২১ সালে ৫০ হাজার টাকা, ২০২২ সালে ৬০ হাজার টাকা, ২০২৩ সালে ৭০ হাজার টাকা এবং ২০২৪ সালে ৮৫ হাজার টাকা। ২০২৫ সালে অনুদানের অঙ্ক এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ১০ হাজার টাকা। শুধু আর্থিক অনুদানই নয়, রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে বিশেষ ছাড়, ফায়ার লাইসেন্স ফি মকুবসহ একাধিক সুবিধাও দিত।                            

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Jiban Krishna Saha : CBI-এর পর...

Read Next

CM Suvendu Adhikari:...