We currently don't have news in this language. Please choose another language.
Jiban Krishna Saha : CBI-এর পর এবার CID স্ক্যানারে জীবনকৃষ্ণ সাহা, কোন নথির জন্য নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ?
কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আগেই ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। আবারও খবরের শিরোনামে তিনি। CID-র স্ক্যানারে বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার জীবনকৃষ্ণর বড়ঞার বাড়িতে যায় CID, তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে CID-র আধিকারিকরা। বিশেষ ১টি নথির জন্য বৃহস্পতিবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে যায় CID কর্তারা।
জীবনকৃষ্ণকে এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। সে বারও তাঁর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় আধিকারিকদের দেখে জীবনকৃষ্ণ দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। তল্লাশি চালিয়ে, পুকুরে ডুবুরি নামিয়ে, জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করা করেন আধিকারিকরা। এর পর ১৩ মাস জেলে ছিলেন জীবনকৃষ্ণ, পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। ২০২৫ সালে আবার ইডির হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
অরিন্দম প্রধান