We currently don't have news in this language. Please choose another language.
EPF Interest : অনুমোদন দিল সরকার, পিএফের টাকা ঢুকবে এই দিন, একসঙ্গে কত পাবেন আপনি ?
Employees Provident Fund : দারুণ খবর দিল সরকার। শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদের টাকা। এবার কত পাবেন আপনি ? জেনে নিন, বিস্তারিত এখানে।
কী বলছে অর্থমন্ত্রক ?
এবার চাকরিজীবীদের জন্য ভাল খবর দিল সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর ৮.২৫% সুদের হারে চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্র। এই বিষয়ে অর্থ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরই আপনার অ্য়াকাউন্টে চলে আসবে টাকা। শোনা যাচ্ছে, চলতি মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়বে।
কারা পাবেন এর সুবিধা
কেন্দ্রীয় সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের টাকা দেওয়ার ঘোষণা করতেই খুশি হাওয়া কর্মী মহলে। রিপোর্ট বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই দেশের প্রায় ৭ কোটিরও বেশি পিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকতে শুরু করবে। সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রের খবর, চলতি জুন মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে।
ইতিমধ্যেই এসেছে অর্থ মন্ত্রকের সবুজ সঙ্কেত
গত ২ মার্চ, ২০২৬ তারিখে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) এই ৮.২৫% সুদের হারের সুপারিশ করেছিল। যেহেতু ভারত সরকার এই ফান্ডের গ্যারান্টার, তাই সুদের টাকা গ্রাহকদের দেওয়ার আগে অর্থ মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল। সম্প্রতি অর্থ মন্ত্রক এই হারে সম্মতি দেওয়ায় টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এই নিয়ে টানা তিন বছর একই সুদের হার
বাজারে সুদের হারের ওঠানামা সত্ত্বেও পিএফ গ্রাহকদের জন্য স্থায়িত্ব বজায় রেখেছে EPFO। এই নিয়ে টানা তিন বছর সুদের হার ৮.২৫ শতাংশেই ধরে রাখল সরকার।
২০২৩-২৪: ৮.২৫% (৮.১৫% থেকে বাড়ানো হয়েছিল)
২০২৪-২৫: ৮.২৫%
২০২৫-২৬: ৮.২৫% (বর্তমান অনুমোদিত হার)
গত এক দশকে ২০২১-২২ অর্থবর্ষে পিএফ-এর সুদের হার কমে হয়েছিল ৮.১০%, যা ছিল গত চার দশকের মধ্যে সর্বনিম্ন। তার আগে ২০২০-২১ সালে সুদের হার ছিল ৮.৫%। সেই তুলনায় বর্তমান হারটি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য বেশ আকর্ষণীয়।
কীভাবে চেক করবেন আপনার ব্যালেন্স ?
গ্রাহকদের এই সুদের টাকা পাওয়ার জন্য আলাদা করে কোনও আবেদন করতে হবে না। টাকা ক্রেডিট হওয়া শুরু হলে আপনি ঘরে বসেই নিচের মাধ্যমগুলোর সাহায্যে আপনার আপডেট হওয়া ব্যালেন্স চেক করতে পারবেন:
EPFO পোর্টাল: EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 'Member Passbook' অপশনে লগইন করে।
UMANG অ্যাপ: স্মার্টফোনে উমং অ্যাপ ডাউনলোড করে সহজেই পিএফ পাসবুক দেখা যাবে।
মিসড কল ও এসএমএস: রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট নম্বরে মিসড কল বা মেসেজ পাঠিয়েও ব্যালেন্স জানা যায়।
পাসবুকে টাকা জমা পড়ার পর শেষ এন্ট্রিতে "Int. Updated up to 31/03/2026" লেখাটি দেখতে পাবেন। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই অধিকাংশ গ্রাহকের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে বলে আশা করা হচ্ছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda