Weather Update: হলুদ-কমলা সতর্কতা ১৫ জেলায়, রাতেই তুমুল ঝড়-বৃষ্টি ? দিনভর ভ্যাপসা গরম শেষে এল IMD-র বড় আপডেট

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: দুপুরে ছিল ভ্যাপসা গরম, বিকেল হতেই আকাশ মেঘলা, দিচ্ছে হাওয়া। রাজ্যে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা: দুপুরে ছিল ভ্যাপসা গরম, বিকেল হতেই আকাশ মেঘলা, দিচ্ছে হাওয়া। রাজ্যে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৪ তারিখ অবধি দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন, “শুভেন্দু ডাকলেই দিদিকে ছেড়ে চলে যাব”, BJP যোগ দিতে প্রস্তুত এবার মমতার ভাই, বললেন, "..তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক"

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , কোচবিহার, মালদা, দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

EPF Interest : অনুমোদন দিল...

Read Next

Aroop Biswas: আলিপুর জাজেস...