We currently don't have news in this language. Please choose another language.
Fact Check : ২৫৫০ টাকা দিলেই পাবেন ৫ লাখের মুদ্রা লোন ! প্রধানমন্ত্রীর নামে এই চিঠি আপনিও দেখেছেন ?
PM Mudra Loan Fact Check : ৫ লাখের লোন (PM Mudra Loan) পেয়ে যাবেন কেবল ২৫৫০ টাকা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এমনই একটি চিঠি (Viral Post)। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নাম জড়িয়ে রয়েছে এই চিঠিতে। আপনিও পেয়েছেন এরকমই একটি পোস্ট ?
কী বলছে সরকার
এবার খোদ প্রধানমন্ত্রীর নাম এবং কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প 'প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা' (PMMY)-কে হাতিয়ার করে এক চাঞ্চল্যকর পোস্ট সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি মারাত্মকভাবে ভাইরাল হয়েছে এই পোস্ট। যেখানে দাবি করা হচ্ছে, মাত্র ২৫৫০ টাকা প্রসেসিং ফি জমা দিলেই পাওয়া যাবে ৫ লক্ষ টাকার 'মুদ্রা লোন'। এই চিঠিটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তেই সরকারের তরফে এসেছে বিবৃতি।
প্রেস ইনফরমেশন ব্যুরো কী বলেছে
এই ভাইরাল চিঠির আসল সত্য অনুসন্ধানে ইতিমধ্যেই নেমেছে PIB (Press Information Bureau) । কেন্দ্রীয় সরকারের নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধান সংস্থা PIB জানিয়েছে, এই ভাইরাল চিঠিটি সম্পূর্ণ 'ভুয়ো' (FAKE) । পিআইবি তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে চিঠিটির ওপর বড় বড় অক্ষরে 'FAKE' স্ট্যাম্প লাগিয়ে সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক করেছে।
পোস্টে কী বলেছে PIB
এক্স হ্যান্ডে পিআইবি স্পষ্ট জানিয়েছে, "সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই লোন অ্যাপ্রুভাল লেটারটি সম্পূর্ণ জাল। এটি সাধারণ নাগরিকদের পকেট কাটার জন্য সাইবার চোরদের একটি নতুন প্রতারণার কৌশল। মাত্র ২৫৫০ টাকা দিয়ে ৫ লক্ষ টাকার ঋণ পাওয়ার এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।" সরকার এরকম কোনও ঘোষণা করেনি।
জেনে নিন মুদ্রা লোনের আসল নিয়ম কী
আপনাকে মনে রাখতে হবে, সরাসরি 'Mudra' লোন দেয় না ব্যাঙ্ক। এই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে পিআইবি সাধারণ নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য শেয়ার করেছে, যা সবার জেনে রাখা উচিত:
১ সরাসরি কোনও লোন দেওয়া হয় না : 'Mudra' ব্যাঙ্ক নিজস্ব কোনও চ্যানেল বা শাখার মাধ্যমে সরাসরি কোনও ব্যক্তি বা ছোট ব্যবসায়ীকে লোন দেয় না।
২ রিফাইন্যান্সিং এজেন্সি : মুদ্রা মূলত একটি 'রিফাইন্যান্সিং এজেন্সি' হিসেবে কাজ করে। এটি সরাসরি লোন না দিয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানকে (NBFC) তহবিল বা ফান্ড সরবরাহ করে। সেইসব ব্যাঙ্কের মাধ্যমেই সাধারণ মানুষ লোনের জন্য আবেদন করতে পারেন এবং ঋণ পান।
তাই সরকারের নাম করে কেউ যদি ব্যক্তিগতভাবে, হোয়াটসঅ্যাপে বা কোনও অজানা লিঙ্কের মাধ্যমে প্রসেসিং ফি দাবি করে, তবে সেটি যে ১০০% ফ্রড বা প্রতারণা, তা নিশ্চিত।
[tw]https://x.com/PIBFactCheck/status/2058457273547256137?s=20[/tw]
সুরক্ষিত থাকতে কোথায় যোগাযোগ করবেন?
১ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে যেন কেউ এই ধরনের সস্তা লোভনীয় ফাঁদে পা না দেন।
২ মুদ্রা যোজনা সংক্রান্ত যেকোনো অফিসিয়াল এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য সরাসরি এই প্রকল্পের নিজস্ব ওয়েবসাইটে যান: mudra.org.in/FAQ
৩ হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও সোশ্যাল মিডিয়ায় আসা অজানা কোনও লিঙ্ক বা ওয়েবসাইটের ওপর বিশ্বাস করবেন না।
৪ যদি এই ধরনের কোনও সন্দেহজনক বার্তা বা প্রতারণার হদিশ পান, তবে অবিলম্বে পিআইবি-র কন্ট্যাক্ট নম্বর বা ইমেল আইডিতে অভিযোগ জানান।
আরও পড়ুন : এবার থেকে রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প ? মোদির জ্বালানি বাঁচানোর আহ্বানে সাড়া !
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Fact Check. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda