SBI Rewards Scam : SBI রিওয়ার্ডস পয়েন্টের নামে বড় জালিয়াতি, আপনার কাছে এসেছে এই মেসেজ ?

Audio Narrative Assistant
Executive Summary
PIB Fact Check : ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) বদলে গেছে সব আর্থিক লেনদেনের ধারণা। সুবিধার পাশাপাশি এখন অনলাইন লেনদেনের (Online Payment) জন্য বিভিন্ন প্রতারণার মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। সেই ক্ষেত্রে আপনিও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

PIB Fact Check : ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) বদলে গেছে সব আর্থিক লেনদেনের ধারণা। সুবিধার পাশাপাশি এখন অনলাইন লেনদেনের (Online Payment) জন্য বিভিন্ন প্রতারণার মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। সেই ক্ষেত্রে আপনিও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। সম্প্রতি স্টেট ব্যাঙ্কের (SBI) নামে এমনই এক বড় প্রতারণার মেসেজ (SBI Rewards Scam) ভাইরাল  হয়েছে। আপনিও কি এই ফাঁদে পা দিয়েছেন ? 

কীভাবে হচ্ছে প্রতারণা

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের ফোনে একটি বিশেষ মেসেজ আসছে, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। মেসেজটিতে দাবি করা হচ্ছে, গ্রাহকদের হাজার হাজার টাকার রিওয়ার্ড পয়েন্ট নাকি এক্সপায়ার (expire) বা বাতিল হয়ে যাচ্ছে! কিন্তু এই মেসেজটি কি আদেও সত্যি? নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো বিপদ? আসুন জেনে নেওয়া যাক আসল সত্য।

ঠিক কী বলা হচ্ছে ওই মেসেজে ?
কিছুদিন ধরেই SBI গ্রাহকের মোবাইলে একটি টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে। সেখানে লেখা থাকছে, "প্রিয় গ্রাহক, আপনার এসবিআই নেটব্যাঙ্কিং রিওয়ার্ড পয়েন্ট (৯৯৮০ টাকা) শেষ হতে চলেছে! এখনই 'SBI Rewards' অ্যাপটি ইনস্টল করে সেগুলি ক্লেম করুন। আপনার পুরস্কারের টাকা সরাসরি অ্যাকাউন্টে ক্যাশ হিসেবে জমা হবে।" এই ক্ষেত্রে মেসেজের সঙ্গেই দেওয়া থাকছে একটি অচেনা APK ফাইল বা লিঙ্ক, যা ডাউনলোড করতে বলা হচ্ছে প্রতারকদের তরফে। একবার এই ফাইল ডাউনলোড করলেই প্রাতারকদের হাতে চলে যাবে আপনার গোপন সব নথি।

আসল তথ্য় যাচাই করল পিআইবি
এই মেসেজটি নিয়ে চারিদিকে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতেই আসরে নেমেছে সরকারের তথ্য যাচাইকারী সংস্থা প্রেস ইনফরমেশন ব্রুরো PIB Fact Check। কেন্দ্রের তরফ থেকে এই মেসেজটির স্ক্রিনশট শেয়ার করে তার ওপর বড় বড় অক্ষরে "FAKE" বা "নকল" লিখে দেওয়া হয়েছে।

টুইট বা সোশ্যাল মিডিয়া পোস্টে সতর্কবার্তা দিয়ে লেখা হয়েছে:

১ স্ক্যামারদের থেকে সাবধান! SBI কখনোই SMS বা WhatsApp-এর মাধ্যমে কোনো লিঙ্ক বা না-চাইতে APK ফাইল পাঠায় না।

২ গ্রাহকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ভুল করেও যেন এই ধরনের কোনো অজানা ফাইল ডাউনলোড না করা হয় বা লিঙ্কে ক্লিক না করা হয়।

কীভাবে ফাঁদ পাতছে প্রতারকরা ?
এই ধরনের জালিয়াতিকে প্রযুক্তির ভাষায় 'Malware Attack' বা 'Phishing' বলা হয়। মেসেজে থাকা APK ফাইলটি আসলে একটি ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়্যার। আপনি যখনই ওই ফাইলটি ফোনে ডাউনলোড করে ইনস্টল করবেন, তখনই প্রতারকরা আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবে। এর ফলে:

১ আপনার ফোনের ওটিপি (OTP) সরাসরি হ্যাকারদের কাছে চলে যাবে।

২ আপনার নেটব্যাংকিং পাসওয়ার্ড, ইউজার আইডি এবং ডেবিট/ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়ে যাবে।

৩ নিমেষের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।

সুরক্ষিত থাকতে কী করবেন এবং কী করবেন না ?
নিরাপদে ব্যাঙ্কিং করতে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের জন্য কিছু জরুরি গাইডলাইন দেওয়া হয়েছে:

কী করবেন না  কী করবেন
কোনো অজানা SMS বা হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করবেন না। যেকোনো অ্যাপ ডাউনলোড করতে সর্বদা অফিসিয়াল Google Play Store বা Apple App Store ব্যবহার করুন।
থার্ড-পার্টি সোর্স থেকে কোনো APK ফাইল ফোনে ইনস্টল করবেন না। সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে অবিলম্বে ব্যাংকের অফিশিয়াল কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
ব্যাংক বা রিওয়ার্ডের লোভ দেখিয়ে কেউ ফোন বা মেসেজ করলে নিজের ওটিপি (OTP) বা পিন (PIN) শেয়ার করবেন না। সাইবার জালিয়াতির শিকার হলে দ্রুত 1930 নম্বরে কল করে বা cybercrime.gov.in পোর্টালে অভিযোগ নথিভুক্ত করুন।

আরও পড়ুন : PNB-তে রয়েছে ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিম, ৩ লাখ রাখলে কত পাবেন জানেন ? 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Fact Check. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Fact Check

Read Previous

Fact Check: RBI কি নতুন ৫০০...

Read Next

Fact Check : ২৫৫০ টাকা...