Fact Check : ১ লিটার ইথানল তৈরিতে ১০০০ লিটার জল লাগে ! এটা কি সত্যি ?

Audio Narrative Assistant
Executive Summary
Ethanol Myth VS Fact : বিদেশ থেকে জ্বালানি আমদানি (Fuel Crisis) কমাতে বর্তমানে বায়ু ফুয়েল (Bio Fuel) বা ইথানল মিশ্রিত জ্বালানির Ethanol  দিকে জোর দিয়েছে সরকার। একে-একে বিভিন্ন শ্রেণির ইথানল মিশ্রিত

Ethanol Myth VS Fact : বিদেশ থেকে জ্বালানি আমদানি (Fuel Crisis) কমাতে বর্তমানে বায়ু ফুয়েল (Bio Fuel) বা ইথানল মিশ্রিত জ্বালানির Ethanol  দিকে জোর দিয়েছে সরকার। একে-একে বিভিন্ন শ্রেণির ইথানল মিশ্রিত জ্বালানি বাজারে আসছে। যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গাড়িও আনছে অনেক কোম্পানি। যদিও এই ইথানল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা বিভ্রান্তিমূলক খবর। বেশকিছু পোস্টে বলা হচ্ছে, ১ লিটার ইথানল তৈরিতে ১০০০ লিটার জল লাগে ! এটা কি সত্যি ?

কী নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্তি
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ইথানল তৈরি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন ভারতের মতো কৃষিপ্রধান দেশে এক লিটার ইথানল তৈরি করতে ১০০০ লিটার জল লাগে। এটা পুরোপুরি জলের অপচয়। এতে আগামী দিন দেশে জলকষ্টের মতো পরিস্থিতি তৈরি হবে। এই প্রচেষ্টার ফলে সবথেকে বেশি প্রভাবিত হবেন কৃষকরা। এই নিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে ডিডি নিউজ লাইভ। 

কী বলা হয়েছে সেই পোস্টে
উদ্বৃত্ত চাল থেকেই ইথানল : সোশ্য়াল পোস্টের থেকে উল্টো কথা বলছে আসল তথ্য। ডিডি নিউজ লাইভের পোস্টে বলা হয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষার কথা মাথায় রেখেই ইথানল প্রস্তুত হচ্ছে। সেই ক্ষেত্রে উদ্বৃত্ত চাল থেকেই এই ইথানল প্রস্তুত করা হয়। 

কত লিটার জল লাগে : বর্তমানে ইথানল প্রস্তুত করতে ৩ থেকে ৫ লিটার প্রক্রিয়াজাত জল লাগে। সবথেকে বড় বিষয়, এই জল ফেলে দেওয়া হয় না। জিরো লিক্যুইড ডিসচার্জ (ZLD) প্রযুক্তির মাধ্যমে এই পুরো জলটাই ফের কারখানার কাজে লাগানো হয়। তাই জল অপচয় হয় শূন্য। 

ধানের পরিবর্তে ভূট্টার ব্যবহার
অতীতে ধানের ব্যবহার হলেও এখন ধানের থেকে ইথানল তৈরি করতে বেশি ভূট্টার ব্য়হার হচ্ছে। বর্তমানে ইথানল প্রস্তুতির মোট উৎপাদনের ৪০ শতাংশ আসে ভূট্টা থেকে। এটা বুঝতে হবে, ধানের থেকে ভূট্টা চাষে অনেক কম সেচ ব্যবস্থা বা জলের প্রয়োজন হয়। 

ভূট্টা চাষে উৎসাহ দিচ্ছে সরকার
বর্তমানে সরকার ভূট্টা চাষে কৃষকদের উৎসাহ দিচ্ছে। ভুট্টার ন্যুনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধি করায় অনেক চাষী ধানের পরিবর্তে ভূট্টা চাষের দিকে ঝুঁকছেন। এতে জল কম লাগছে ও ইথানল তৈরি করতে ভূট্টা অন্যতম সহায়ক হয়ে উঠছে।

[tw]https://x.com/DDNewslive/status/2072989501434008050[/tw]

তাহলে কোনটা মিথ ,কোনটা মিথ্যা ?
সহজ কথায় বলতে গেলে, সোশ্য়াল মিডিয়ায় যে পোস্ট ঘুরে বেড়াচ্ছে তার কোনও ভিত্তি নেই। ১ লিটার ইথানল প্রস্তুত করতে ১০০০ লিটার জলের প্রয়োজন, এই দাবি পুরো মিথ।  

আরও  পড়ুন : কবে কমবে পেট্রোল-ডিজেলের দাম ? মুখ খুললেন মন্ত্রী

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Trinamool: কার্যত...

Read Next

Rituparna Sengupta: গাউনে...