We currently don't have news in this language. Please choose another language.
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
কলকাতা: দীর্ঘদিন ধরে অভিনয় করছেন তিনি, বাংলা ছবিতে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম তো অবশ্যই। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকারও কম হন না তিনি। বিভিন্ন সময়ে, তাঁর একাধিক কাজের কারণে, বিভিন্ন সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছে। তবে বিভিন্ন সাক্ষাৎকারে, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়া ট্রোলিংকে তেমন পাত্তা দেন না! তবে এবার, নতুন সিনেমা 'নেভারমাইন্ড' (Nevermind)-এর প্রিমিয়ারে এসেও, ট্রোলিংয়ের শিকার হলেন ঋতুপর্ণা!
প্রযোজনায় ঋতুপর্ণা, কিন্তু সিনেমার প্রিমিয়ারে গিয়েও ট্রোলড!
২ জুলাই মুক্তি পেয়েছে চৈতি ঘোষাল (Chaiti Ghoshal) পরিচালিত প্রথম সিনেমা, 'নেভার মাইন্ড'। সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তাঁর সঙ্গেই অভিনয় করেছেন চৈতি পুত্র অর্মত্য। অভিনয়ের সঙ্গে সঙ্গে এই সিনেমা প্রযোজনাও করেছেন ঋতুপর্ণা। তবে সিনেমার প্রিমিয়ারে এসে, নিজের পোশাক নিয়েই ট্রোলড হতে হল ঋতুপর্ণাকে। প্রিমিয়ারে ঋতুপর্ণা একটি বেগুনি গাউন পরেছিলেন, তাঁর গায়ের সঙ্গে জড়িয়ে থাকা সেই পোশাকে তিনি যে কিছুটা অস্বচ্ছন্দ্য, এমনটাই মনে হয়েছে নেটিজেনদের। পোশাকের সঙ্গে টাইট করে পনিটেল বেঁধেছিলেন ঋতুপর্ণা। হাসিমুখে তিনি ছবির প্রিমিয়ারে আসেন, সবারইকে সাক্ষাৎকার ও দেন। তবে বেগুনি সেই পোশাকে ফটোশ্যুট করতে গিয়েও বিপাকে পড়েন ঋতুপর্ণা!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, ঋতুপর্ণার বেগুনি গাউন পরা ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকেই বলেছেন যে, ঋতুপর্ণা বেগুনী গাউনে এতটাই অস্বচ্ছন্দ যে তিনি নিজের শ্বাস বন্ধ করে ক্যামেরায় পোজ দিচ্ছেন। অনেকে আবার বলেছেন, পোশাক নির্বাচনের সময়ে তাঁর নিজের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা উচিত ছিল। ঋতুপর্ণা সত্যিই স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন এবং বয়স বাড়লেও তিনি তন্বী রয়েছেন। তবে এই পোশাকটি পরে তিনি একেবারেই স্বচ্ছন্দ্যবোধ করছেন না। স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছেন না। সেই কারণে তাঁর এই পোশাক নির্বাচন করা উচিত হয়নি। ঋতুপর্ণা অবশ্য বলেছেন, তিনি চরিত্রের থিম মেনেই পোশাক পড়েছেন।
এই প্রথম নয়, আরজি কর কাণ্ডের সময়েও, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড হয়েছিলেন ঋতুপর্ণা। সেই সময়ে, শঙ্খ বাজানো, প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। তবে একটি শঙ্খ বাজানোর ভিডিও প্রকাশ্যে আসার পরেই ট্রোলড হয়েছিলেন ঋতুপর্ণা। পরে তিনি সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিও সরিয়েও নেন। এরপরেও প্রতিবাদে সামিল হতে গিয়ে, ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ঋতুপর্ণাকে।
আরও পড়ুন: Srijla Guha: নতুন সিরিজে অর্পণ-সৃজলা, 'কলকাতা কোলাজ'-এর কাস্টিংয়ে আর কী কী চমক?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য