Factory Fire: বোলতার চাক পোড়াতে গিয়ে ভয়াবহ আগুন পোশাক তৈরির কারখানায়, ভয়ঙ্কর অবস্থায় মগরাহাটে

Audio Narrative Assistant
Executive Summary
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে জামা কাপড়ের কারখানায় ভয়াবহ আগুন ঘিরে ছড়াল চাঞ্চল্য়। স্থানীয় সূত্রে দাবি, গতরাতে এলাকায় বোলতার চাক পোড়ানোর সময় আগুন পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই ভয়াবহ আকার নেয় আগুন।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে জামা কাপড়ের কারখানায় ভয়াবহ আগুন ঘিরে ছড়াল চাঞ্চল্য়। স্থানীয় সূত্রে দাবি, গতরাতে এলাকায় বোলতার চাক পোড়ানোর সময় আগুন পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই ভয়াবহ আকার নেয় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ এবং দমকল। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট সবজি বাজারের পিছনে অবস্থিত পোশাক তৈরির কারখানা এলাকায় মঙ্গলবার রাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বোলতার চাক পুড়িয়ে দেওয়ার সময় আগুন পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একাধিক বৈদ্যুতিক সংযোগে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত জল ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ এবং পরে দমকলের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে আগুনের তাপে কয়েকটি কারখানার দেওয়ালে ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের মতে, সময় মতো আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Bus Accident: ভয়ঙ্কর বাস...

Read Next

Yuvraj On Stokes: 'ক্রিকেট...