Yuvraj On Stokes: 'ক্রিকেট তোমায় মিস করবে', এক বিশ্বজয়ীর আরেক বিশ্বজয়ীকে আবেগঘন বার্তা

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বেন স্টোকস (Ben Stokes)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই ছিল ইংরেজ অলরাউন্ডারের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ। নিজের সোশ্য়াল মিডিয়ায় স্টোকসকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বেন স্টোকস (Ben Stokes)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই ছিল ইংরেজ অলরাউন্ডারের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ। নিজের সোশ্য়াল মিডিয়ায় স্টোকসকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। যুবি নিজে ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। স্টোকস ২০১৯ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন। এক বিশ্বজয়ী আরেক বিশ্বজয়ীকে তাঁর অবসর বেলায় জানালেন, 'ক্রিকেট তোমায় মিস করবে'।

১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে বিদায় জানিয়েছেন স্টোকস। বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডারদের একজন ছিলেন প্রাক্তন ইংরেজ তাকা। যুবি বলছেন, 'বিশ্বকাপ ফাইনালের এমন একটি ইনিংস যা সবাই মনে রাখবে। হেডিংলেতে অপরাজিত ১৩৫ রানের ইনিংস, যা প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার খোলাখুলি কথা বলার সাহস দেখিয়েছিলে তুমি। কেরিয়ারের সেরা সময়ে বাবাকে হারিয়েছ। কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছ।'

২০১১ বিশ্বকাপের সময় ক্যান্সার নামক মারণরোগকে শরীরে নিয়েই টুর্নামেন্ট সেরা পারফরম্য়ান্স দিয়েছিলেন যুবি। ব্যাটে-বলে দলের মেরুদণ্ড ছিলেন সেই টুর্নামেন্টে। স্টোকসের মধ্য়েও লড়াকু মানসিকতা দেখতে পেয়েছেন যুবি। তিনি বলছেন, 'আমি জানি, একদিন বিশ্বের শীর্ষে থাকা আর পরের দিন একেবারে তলানিতে নেমে যাওয়ার অনুভূতি কেমন, আর তোমার মধ্যেও আমি সেই একই যাত্রা দেখেছি। ১৫ বছর। দুটি বিশ্বকাপজয়ী পদক। এমন এক অধিনায়ক, যিনি তাঁর দলকে বিশ্বাস করিয়েছিলেন যে যেকোনো কিছুই সম্ভব। ক্রিকেট যাঁকে সবসময়ই সেরাদের একজন হিসেবে মনে রাখবে।'

যুবরাজ তাঁর বার্তার শেষে স্টোকসকে তাঁর অসাধারণ কেরিয়ারে জন্য অভিনন্দন জানান ও আন্তর্জাতিক ক্রিকেট পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে লেখেন, 'একটি মহাকাব্যিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন! ক্রিকেট তোমাকে ভীষণভাবে মিস করবে, বেন। জীবনের নতুন অধ্যায় উপভোগ করো। তুমি এটা প্রাপ্য!'

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Factory Fire: বোলতার চাক...

Read Next

Kolkata Accident: মহিলা...