Gill On Rohit: বিশ্বকাপ কি সত্যিই খেলা হবে না রোহিতের? কী বলছেন গিল?

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: আফগানিস্তানের (IND vs AFG ODI Series) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দল ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে অল্পের জন্য অর্ধশতরান মিস করলেও তৃতীয় ম্য়াচে ৭৯ রানের ইনিংস খেলেন রোহিত তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল অপরাজত

মুম্বই: আফগানিস্তানের (IND vs AFG ODI Series) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দল ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে অল্পের জন্য অর্ধশতরান মিস করলেও তৃতীয় ম্য়াচে ৭৯ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল অপরাজত ১১০ রানের ইনিংস খেলেন। কিন্তু সিরিজের পরই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে। আদৌ কি আগামী বছর বিশ্বকাপে খেলা হবে রোহিত শর্মার? 

খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে শুভমন গিল রোহিত শর্মাকে নিয়ে মুখ খুললেন। তবে রোহিতকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি টিম ম্যানেজমেন্ট, তা মনে করেন ভারত অধিনায়ক। গিল বলছেন, 'দলের সব খেলােয়াড়রাই যদি পারফর্ম করেন, তাহলে তা কিন্তু দলের জন্য খুবই ভাল।' ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে রোহিতকে রাখা হয়েছে। বিরাট কোহলিকেও দলে রাখা হয়েছে। যদি ফিটনেস টেস্টে পাশ করেন কোহলি, তবেই কিন্তু জাতীয় দলের জার্সিতে খেলতে পারবেন বিরাট ইংল্য়ান্ড সিরিজে।

ভারতীয় দলে ওয়ান ডে ফর্ম্য়াটে ধারাবাহিকভাবে সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে কিন্তু শতরান হাঁকালেন মুম্বইয়ের তরুণ এই ওপেনার। বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণ ৫ উকেট নেন একাই। এই ম্যাচ ভারতের বেঞ্চশক্তির প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। তাই ম্যাচশেষে টিম ম্যানেজমেন্টের মুখে নিঃসন্দেহেই হাসি ফুটবে। মাত্র ২১৯ রান তাড়া করতে নেমে এদিন ১২৮ বল ও নয় উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিল ভারত। ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্বভার পাওয়ার পর এটাই ছিল গিলের প্রথম সিরিজ জয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে, ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা করে নিলেন জসপ্রীত বুমরা। তিন বছর পর ওয়ান ডে ফর্ম্য়াটে সুযোগ করে নিলেন বিশ্বজয়ী ডানহাতি ভারতীয় পেসার। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষবার এই ফর্ম্যাটে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল বুম বুম বুমরাকে। তারপর ইংল্যান্ডের মাটিতে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন আমদাবাদের স্পিডস্টার। মনে করা হচ্ছে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে বুমরাকে এই ফর্ম্যাটে ফেরানো কোচ গৌতম গম্ভীরের নকশার অঙ্গ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Kieron Pollard Record: গেলকে...

Read Next

Prosenjit Chatterjee: 'আজ আমি...