We currently don't have news in this language. Please choose another language.
Prosenjit Chatterjee: 'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
কলকাতা: আজ ফাদার্স ডে। বাবাদের দিন। সোশ্যাল মিডিয়া জুড়ে আজ, বাবাদের কথা বলার, তাঁদের আদর জানানোর ঢল সন্তানদের। আর সেই দলে এবার নাম লেখালেন, খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও! তিনি নিজে বাবা, আবার তাঁরও বাবা বর্তমান! সোশ্যাল মিডিয়ায় নিজের বাবা আর নিদের পুত্রকে নিয়ে পোস্ট করলেন, প্রসেনজিৎ। সদ্য 'পদ্মশ্রী' পেয়েছেন তিনি। এবিপি লাইভ ডিজিট্যালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'পদ্মশ্রী' নিয়ে তিনি প্রথম দেখা করেছিলেন, তাঁর সন্তানের সঙ্গে। পুত্র তৃষাণজিৎ-কে তিনি বলেছিলেন, 'আগামীকাল থেকে আবার নতুন করে আমার অভিনয়ের জীবন শুরু হল। আগামীকাল আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াব, সেটা আমার প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো হবে।' আর ফাদার্স ডে তে, নিজের বাবা আর সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বাবা আর ছেলের সঙ্গে ছবি, কী লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
সোশ্যাল মিডিয়ায় 'পদ্মশ্রী' হাতে নিয়ে তিনি ছবি পোস্ট করেছেন, বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি লিখেছেন, 'সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু বাবার ভালোবাসা কখনও বদলায় না। আমার নিজের জীবনে আমার বাপি আমাকে যে মূল্যবোধ, শৃঙ্খলা আর মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছেন, তা আজও আমার পথচলার শক্তি। আজ আমি নিজেও একজন বাবা। তাই বুঝতে পারি, সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা, উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর। এই বিশেষ দিনে আমার বাপিকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর পৃথিবীর সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।' সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ আবার ভাগ করে নিয়েছেন, আবেগের কথা।
একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, তিনি 'পদ্মশ্রী' নিয়ে মুম্বই গিয়েছিলেন, তাঁর বাবার সঙ্গে দেখা করতে। বাবার সঙ্গে একটা সময়ে তাঁর একটা প্রচ্ছন্ন দূরত্ব তৈরি হয়েছিল। মায়ের খুব কাছাকাছি ছিলেন প্রসেনজিৎ। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দূরত্ব আর নেই। প্রসেনজিৎ একাধিকবার জানিয়েছেন, এখন তাঁর বাবার সঙ্গে প্রায় রোজই কথা হয়। বাবা বিশ্বজিৎ ও ছেলের সাফল্য নিয়ে খুশি।
View this post on Instagram
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য