We currently don't have news in this language. Please choose another language.
GKSS Poll: তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?
কলকাতা: ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। রাজ্য়ে পালাবদলর পর, খড়দা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহা। সেই মামলার প্রেক্ষিতেই গ্রেফতার হয়েছেন পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ। ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ বাবা নির্মল ঘোষও। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারি কি স্রেফ সময়ের অপেক্ষা? অন্যদিকে, আজ তৃণমূলের একাধিক নেতারা অভিযোগের তীরে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনেকে আবার এই ইঙ্গিত ও করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেন, তাহলে পুরনো অনেকেই ফিরে আসতে পারেন তৃণমূলে। এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের 'পোল সেগমেন্ট'-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?
পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?
সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সোমবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।
কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন?
১ জুন নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন।
1. ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ। ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ বাবা নির্মল ঘোষও। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারি কি স্রেফ সময়ের অপেক্ষা?
- হ্যাঁ বলেছেন ৯১ শতাংশ মানুষ
- না বলেছেন ৫ শতাংশ মানুষ
- জানি না বা বলতে পারব না বলেছেন ৪ শতাংশ মানুষ
2. অভিযোগের তালিকা দীর্ঘ। গ্রেফতারি এড়াতে মরিয়া হয়েই কি তড়িঘড়ি 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে পৌঁছে গেছিলেন নির্মল ঘোষ?
- হ্যাঁ বলেছেন ৯৮ শতাংশ মানুষ
- না বলেছেন ১ শতাংশ মানুষ
- জানি না বা বলতে পারব না বলেছেন ১ শতাংশ মানুষ
3. আর জি কর-কাণ্ডে প্রমাণ লোপাট থেকে লটারির কোটি টাকা ছিনতাই, মারাত্মক সব অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলেই কি এতদিন চোখ বুজে ছিল পুলিশ?
- হ্যাঁ বলেছেন ৯৫ শতাংশ মানুষ
- না বলেছেন ২ শতাংশ মানুষ
- জানি না বা বলতে পারব না বলেছেন ৩ শতাংশ মানুষ
4. তৃণমূলে এবার জোরাল হচ্ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। দল বাঁচাতে ভাইপোর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ?
- হ্যাঁ বলেছেন ১৯ শতাংশ মানুষ
- না বলেছেন ৭৮ শতাংশ মানুষ
- জানি না বা বলতে পারব না বলেছেন ৩ শতাংশ মানুষ
https://www.youtube.com/@sangesuman2025/posts - এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।
(এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পরিসংখ্যান উপরে উল্লেখ করা রইল)
আরও পড়ুন: Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য