South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা

Audio Narrative Assistant
Executive Summary
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার হয়েছে ৯ মৎস্যজীবীর মৃতদেহ। এদিকে ট্রলারডুবির পর এখনও নিখোঁজ ৬ মৎস্যজীবী। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার হয়েছে ৯ মৎস্যজীবীর মৃতদেহ। এদিকে ট্রলারডুবির পর এখনও নিখোঁজ ৬ মৎস্যজীবী। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতিও।

আরও পড়ুন, "বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?

প্রধানমন্ত্রী মোদি পোস্ট করে জানিয়েছেন, 'পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা, পোস্ট প্রধানমন্ত্রীর দফতরের। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে, জানালেন প্রধানমন্ত্রী।

 চলতি মাসের শুরুতে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরতে গেছিল ওই ট্রলার। সমুদ্র পথে দুর্যোগের কারণে আর খোঁজ মেলেনি সেটির। প্রায় দু'সপ্তাহের মাথায় দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটির খোঁজ পেল উপকূলরক্ষী বাহিনী। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।বাকি মৎস্যজীবীদের খোঁজে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী, পুলিশ ও বন দফতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

GKSS Poll: তৃণমূলে জোরাল...

Read Next

Ashadha Amavasya : এই ৩ রাশির...