GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। নিহতের পরিবারের দাবি, শনিবার নাবালিকাকে খুঁজে না পাওয়ার পর স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। কিন্ত, পুলিশের সহযোগিতা সেভাবে মেলেনি বলে তাঁদের অভিযোগ।

কলকাতা: বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। নিহতের পরিবারের দাবি, শনিবার নাবালিকাকে খুঁজে না পাওয়ার পর স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। কিন্ত, পুলিশের সহযোগিতা সেভাবে মেলেনি বলে তাঁদের অভিযোগ। এমনকী পুলিশের সামনেই গণপিটুনি ঘটনা ঘটে বলে অভিযোগ। বড় হওয়ার, বড় হয়ে মা-বাবার পাশে দাঁড়ানোর কিছু করে দেখানোর কিন্তু, মাত্র ১২ বছরেই শেষ হয়ে গেল সবকিছু... ক্লাস সিক্সের ছাত্রীর নৃশংস পরিণতি। বিচারের দাবিতে ফুটছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ! নিহতের পরিজন থেকে এলাকাবাসী...ক্ষোভ সকলের গলায়। এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের 'পোল সেগমেন্ট'-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সোমবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 

কোন কোন সোশ্যাম মিডিয়ায় নজর রাখবেন?                  

১ জুন নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন। 

আজকের প্রশ্ন-উত্তর 

১. নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? মারাত্মক অভিযোগ বারুইপুরে। সরকারই বদলছে শুধু, পুলিশ বদলায়নি?

পুলিশ বদলায়নি বলছেন ৮৫ শতাংশ মানুষ
পুলিশ বদলেছে  বলছেন ১১ শতাংশ মানুষ
জানি না  বা বলতে পারব না বলেছেন ৪ শতাংশ মানুষ

২. বারুইপুরকাণ্ডে পুলিশি গাফিলতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত সরকারের?

হ্যাঁ  বলেছেন ৯৫ শতাংশ মানুষ
না  বলেছেন ৩ শতাংশ মানুষ
জানি না  বা বলতে পারব না বলেছেন ৩ শতাংশ মানুষ

৩. বারুইপুরের ঘটনায় সমস্ত দোষীর কঠোর শাস্তি নিশ্চিত করতে পারবে নতুন সরকার?

হ্যাঁ  বলেছেন ৮৩ শতাংশ মানুষ
না  বলেছেন ১৪ শতাংশ মানুষ
জানি না  বলতে পারব না বলেছেন ৩ শতাংশ মানুষ

(এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পরিসংখ্যান উপরে উল্লেখ করা রইল)

https://www.youtube.com/@sangesuman2025/posts - এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।  

 

আরও পড়ুন: District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Daily Horoscope : চাকরির...

Read Next

India vs England: ক্রিকেট...