We currently don't have news in this language. Please choose another language.
Gold Silver Price Drop: অনেকটা সস্তা হয়ে গেল সোনা, ১২ হাজারের বেশি কমল রুপোও, ২৫ জুন কত হল এই দুই ধাতুর দাম?
কলকাতা: গত কয়েক দিন ধরেই ধীরে ধীরে কমছে সোনা ও রুপোর দাম। আর আজ এক ধাক্কায় ১২ হাজার টাকার বেশি কমল রুপোর দাম। এ ছাড়াও বেশ খানিকটা কমে গিয়েছে সোনার দামও। আজ ২৫ জুন কত হয়েছে এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?
২৪ ক্যারেট সোনার দাম
যাঁরা বিনিয়োগ করেন বা সোনার ব্যবসা করেন, তাঁরাই সাধারণত এই সোনা কেনেন। এই সোনার দাম গতকালের তুলনায় কমেছে প্রতি গ্রামে ৩১৭ টাকা করে। আজ, ২৫ জুন এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৩ হাজার ৯৭৪ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
সোনার গয়না তৈরি করতে প্রয়োজন হয় ২২ ক্যারেট সোনা। আর সেই সোনার দামও পাল্লা দিয়ে কমেছে। প্রতি গ্রামের দাম কমেছে ৩০০ টাকা। ফলে, ১ গ্রাম গয়না তৈরির সোনার দাম হয়েছে ১৩ হাজার ২৭৫ টাকা।
যদি কেউ নিজের কাছে থাকা সোনার গয়না বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে তিনি প্রতি গ্রামের জন্য পাবেন ১২ হাজার ৭১৬ টাকা। এই দাম গত কালের তুলনায় কমে গিয়েছে ২৮৮ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। সাধারণত কোনও পাথর খচিত গয়না তৈরি করতে এই সোনার ব্যবহার করা হয়। এই সোনার দাম কমেছে প্রতি গ্রামে ২৪৫ টাকা। ফলে আজ ২৫ জুন ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে হয়েছে ১০ হাজার ৯০০ টাকা।
রুপোর দাম
দাম কমেছে রুপোরও। গত কয়েক দিন ধরে ক্রমাগতই কমছিল এই ধাতুর দাম। গত ২ দিনে ৮ হাজার টাকা কমার পর আজ প্রতি কেজি রুপোর দাম কমে গিয়েছে ১২ হাজার ৪৫২ টাকা। ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৭৬৩ টাকা।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৩৯৭৪ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৩২৭৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১২৭১৬ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১০৯০০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২১৭৭৬৩ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ