Gold-Silver Price Today: কখনও বাড়ছে, কখনও কমছে সোনার দাম; ৭ হাজারের বেশি কমল রুপোর দাম, ২৩ জুন কলকাতায় কত হল দাম?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: সময়ের সঙ্গে ক্রমশ বাড়ছে সোনা ও রুপোর দাম। ২৩ জুন সকাল ১০ টা বেজে ২৫ মিনিটে আজকের সোনা ও রুপোর দাম প্রকাশ করেছে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি। আর সেই তালিকা অনুযায়ী গতকালের তুলনায় সামান্য কমেছে সোনা ও রুপোর দাম।

কলকাতা: সময়ের সঙ্গে ক্রমশ বাড়ছে সোনা ও রুপোর দাম। ২৩ জুন সকাল ১০ টা বেজে ২৫ মিনিটে আজকের সোনা ও রুপোর দাম প্রকাশ করেছে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি। আর সেই তালিকা অনুযায়ী গতকালের তুলনায় সামান্য কমেছে সোনা ও রুপোর দাম।

আরও পড়ুন: ১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব

২৪ ক্যারেট সোনার দাম

বেশিরভাগ ক্ষেত্রে স্বর্ণকার ও বিনিয়োগকারীরাই খাঁটি সোনা (995) কিনে থাকেন। আজ এই সোনার দাম প্রতি গ্রামে কমে গিয়েছে ৮৪ টাকা। এই সোনার দাম আজ প্রতি গ্রামে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৯ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

গয়না তৈরি হয় ২২ ক্যারেট সোনা দিয়ে। অর্থাৎ, গয়না কিনতে গেলে কিনতে হয় ২২ ক্যারেট সোনা। এই সোনার দাম গতকালের তুলনায় প্রতি গ্রামে কমে গিয়েছে ৮০ টাকা করে। গয়না তৈরির সোনার দাম আজ প্রতি গ্রামে হয়েছে ১৩ হাজার ৭৪৫ টাকা।

কেউ যদি তাঁর কাছে থাকা পুরোনো সোনা বিক্রি করতে চান, তাহলে প্রতি গ্রামে ১৩ হাজার ১৬৬ টাকা পাওয়া যাবে। এই দাম গতকালের তুলনায় ৭৭ টাকা কম।

আরও পড়ুন: দলবিরোধী কাজে; ফিরহাদ, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ 'কালীঘাট-তৃণমূল'-এর

১৮ ক্যারেট সোনার দাম

সাধারণত হিরে বা কোনও পাথর খচিত গয়না তৈরির জন্য ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। এই সোনার দামও গতকালের তুলনায় প্রতি গ্রামে কমে গিয়েছে ৬৫ টাকা। এই ধরনের সোনার দাম দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৫ টাকা।

রুপোর দাম

গতকালের তুলনায় প্রতি কেজি রুপোর দাম এক ধাক্কায় ৭ হাজার ৫২৪ টাকা কমে গিয়েছে। এই ধাতুর দাম হয়েছে ২ লক্ষ ৩০ হাজার ৭২৮ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৪৪৬৯
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৩৭৪৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩১৬৬
১৮ ক্যারেট ১ গ্রাম ১১২৮৫
রুপো বার (999) ১ কেজি ২৩০৭২৮

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।                       

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

Bus Accident: ভয়াবহ বাস...

Read Next

Jyotipriya-Ritabrata Meet: এবার...