We currently don't have news in this language. Please choose another language.
Jyotipriya-Ritabrata Meet: এবার বিদ্রোহী শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিকও? বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন মন্ত্রীর
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এবার বিদ্রোহী শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিকও? আগেই তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য-সহ যাবতীয় দলীয় পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয়র। এবার বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের।
আরও পড়ুন, মমতার হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রতর হাতে, নতুন চেয়ারপার্সন হলেন অরূপ রায়
গত সপ্তাহেই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, শারীরিকভাবে তিনি অসুস্থ। তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না দায়িত্ব পালন করা। সেই জন্য তিনি দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার তাহলে আজকে বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাতে কী কথা হল জ্যোতিপ্রিয় মল্লিকের ? যদিও এই নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda