Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: আইপিএলের এ বারের মরশুম শেষ হওয়ার আগে থেকেই কিন্তু হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সময় যতই এগোচ্ছে, হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স থেকে প্রস্থান নিশ্চিত তিনি সদ্যই মুম্বই থেকে সরে গিয়েছেন বেঙ্গালুরুতে।

নয়াদিল্লি: আইপিএলের এ বারের মরশুম শেষ হওয়ার আগে থেকেই কিন্তু হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সময় যতই এগোচ্ছে, হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স থেকে প্রস্থান নিশ্চিত হয়ে যাচ্ছে। তিনি সদ্যই মুম্বই থেকে সরে গিয়েছেন বেঙ্গালুরুতে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সেই পাকাপাকিভাবে তাঁর ব্যক্তিগত অনুশীলনের কেন্দ্র করতে চলেছেন হার্দিক। এইসবই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়াচ্ছে।

শোনা যাচ্ছে হার্দিক দল বদল করলে তাঁকে মোট সাত সাতটি দল নিজেদের স্কোয়াডে নিতে আগ্রহী। সেই তালিকায় কিন্তু চেন্নাই সুপার কিংসও রয়েছে। আইপিএলে নিলামপূর্বে শেষ বড় দলবদল হিসাবে সঞ্জু স্যামসন কিন্তু সিএসকেতেই যোগ দিয়েছিলেন। এবার কি হার্দিকও সেই পথই অবলম্বন করতে চলেছেন? এই জল্পনা নিয়ে এবার মুখ খুলল হলুদ ব্রিগেড।

সিএসকের সিইও কাশী বিশ্বনাথন কিন্তু আপাতত হার্দিকের সিএসকেতে যোগ দেওয়ার রিপোর্টগুলিকে নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানান, 'হার্দিকের ট্রেড সংক্রান্ত কোনও আলোচনা এখনও করা হয়নি। এমএলসি ২০২৬ শেষ হওয়ার পরেই এই ধরনের কোনও আলোচনা হতে পারে, তার আগে সম্ভব নয়।'

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - IPL. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - IPL

Read Previous

Antarctica Volcano Blasts Gold: হাঁ...

Read Next

Petrol Diesel Price Cut : কবে কমবে...