We currently don't have news in this language. Please choose another language.
Hospital Service: সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য, বেসরকারি হাসপাতালে সংরক্ষিত থাকবে বেড?
কলকাতা: স্বাস্থ্য়ভবনে কলকাতার সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। সূত্রের খবর, যেখানে সরকারি হাসপাতাল থেকে রেফার হয়ে আসা রোগীদের জন্য় বেড সংরক্ষণের কথা বলা হয়েছে। লক্ষ্য়, স্বাস্থ্য়ের হাল ফেরানো, রোগীদের হয়রানি কমানো... এই লক্ষ্যে শনিবার, স্বাস্থ্য়ভবনে কলকাতার সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায় (Sharadwat Mukherjee)।
বেসরকারি হাসপাতালেও এবার সংরক্ষিত থাকবে বেড?
সূত্রের খবর, যেখানে বেসরকারি হাসপাতালগুলিকেও সরকারি হাসপাতাল থেকে রেফার হয়ে আসা রোগীদের জন্য় বেড সংরক্ষণ করতে বলা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা। স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সরকারি হাসপাতালে বেড না থাকলে বা রেফার করা হয়েছে এইরকম রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ মতো বেড সংরক্ষণ করতে হবে। এই বিষয়ে শনিবার দীর্ঘ আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিভিন্ন মতামত রয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্য় বিষয়ক বিভিন্ন ইস্য়ুতে সদর্থক আলোচনা হয়েছে। সূত্রের খবর, সোমবার বেসরকারি মেডিক্য়াল কলেজগুলির সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়।
বর্তমান পরিস্থিতির দিকে চোখ রাখলে দেখা যায়, রাজ্যের অধিকাংশ হাসপাতাল গুলিতেই বেডের সংখ্যা অপ্রতুল। কলকাতা তো বটেই, জেলার ক্ষেত্রেও অধিকাংশ হাসপাতালে ভিড় লেগে থাকে রোগীদের। এর অন্যতম কারণ ভাল চিকিৎসা তো রয়েছেই, পাশাপাশি অধিকাংশ সময়েই সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালের খরচ সামলাতে পারেন না। সেই কারণেই সরকারি হাসপাতালের ওপরেই ভরসা রাখেন অনেক মানুষ। তবে এদিন শারদ্বত মুখোপাধ্য়ায় বার্তা দিয়েছেন, বেসরকারি হাসপাতালেও করতে হবে ১০ শতাংশ বেড সংরক্ষণ। এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হবে, সেটা দেখার অপেক্ষায় এখন সবাই।
সল্টলেকের রাস্তা সম্পর্কে শারদ্বত
সদ্যই শারদ্বত মুখোপাধ্য়ায় বলেছিলেন, সল্টলেকের বহু রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, এলাকার কাউন্সিলরদের অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তা মেরামতের দায়িত্ব কাউন্সিলরদের হলেও সেই কাজ হচ্ছে না বলেই দাবি তাঁর। তাই বাধ্য হয়েই তিনি সরাসরি পুরনিগমের কমিশনারের দ্বারস্থ হয়েছেন। মন্ত্রী জানান, ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা চিহ্নিত করা হয়েছে। যে রাস্তাগুলোর অবস্থা সব থেকে খারাপ। দ্রুত সেই সব রাস্তার সংস্কারের জন্য কমিশনারকে পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি IA মার্কেট সংলগ্ন একটি রাস্তার একাংশ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে এবং সেখানে কার্যত আবর্জনা জমে স্তূপকৃতি হয়ে গিয়েছে। প্রায় ১০ বছর ধরে ওই জায়গায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: Emraan Hashmi: হরিদ্বারে 'বার'! ইমরান হাসমির শ্যুটিং সেটে ধুন্ধুমার, কী নিয়ে সমস্যা?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda