Weather Update: মৌসুমী অক্ষরেখার জের, পড়বে বাজ, আজ রাজ্যজুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ফের রাজ্যে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে।  আরও পড়ুন, ভারতে প্রথম রিভার টানেল রোড, মেট্রোর পর এবার গঙ্গার নীচে ছুটবে গাড়ি, কোথা থেকে কোন অবধি মিলবে এই পরিষেবা ?

কলকাতা: ফের রাজ্যে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে। ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে। 

আরও পড়ুন, ভারতে প্রথম রিভার টানেল রোড, মেট্রোর পর এবার গঙ্গার নীচে ছুটবে গাড়ি, কোথা থেকে কোন অবধি মিলবে এই পরিষেবা ?

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উত্তর সীমারেখা সোলাপুর , হায়দরাবাদ, কলিঙ্গপত্তনম, পারাদ্বীপ, পুরুলিয়া, ধানবাদ, মুজাফ্ফর এবং ২৮.৩ উত্তর /৮৩ ডিগ্রি পূর্ব অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্য দিয়ে অতিক্রম করছে। গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখা বর্তমানে মধ্য পাকিস্তানে ও সংলগ্ন পশ্চিম রাজস্থানের উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত থেকে শুরু হয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত।

রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে।  একই সঙ্গে উত্তরবঙ্গ পেরিয়ে বিহারের কিছু অংশ ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। মালদা ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষার বাতাস। রাজ্যে বর্ষার অনুকূল পরিস্থিতি। ভারতের মৌসম ভবনের বিজ্ঞানীদের অনুমান, বাংলা বিহার উড়িষ্যা ও ঝাড়খণ্ডের বাকি অংশেও পৌঁছে যেতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অপরদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Hospital Service: সরকারি...

Read Next

CM Suvendu Adhikari:...