Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: বিবাহবিচ্ছেদের পরে, স্ত্রীয়ের কোটি টাকা দাবি... রুপোলি পর্দা থেকে শুরু করে বাস্তব জীবন, এই ছবিটা নতুন নয়। অনেক সময়েই শোনা যায়, অভিনেত্রীরা সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মোটা টাকা দাবি করেছেন, তাঁদের প্রাক্তন স্বামীর থেকে।

কলকাতা: বিবাহবিচ্ছেদের পরে, স্ত্রীয়ের কোটি টাকা দাবি... রুপোলি পর্দা থেকে শুরু করে বাস্তব জীবন, এই ছবিটা নতুন নয়। অনেক সময়েই শোনা যায়, অভিনেত্রীরা সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মোটা টাকা দাবি করেছেন, তাঁদের প্রাক্তন স্বামীর থেকে। অনেকেই বাইরে বলেছেন যে, ২ জনের সম্মতিতেই বিয়ে ভাঙা হয়েছে, তবে পরে প্রকাশ্যে এসেছে যে, স্ত্রী স্বামীর থেকে মোটা টাকা খোরপোশ নিয়েছেন। আর বলিউডে কান পাতলেই এই কথা শোনা যায় যে, বলিউডে যে সমস্ত স্ত্রীয়েরা তাঁদের স্বামীদের থেকে বিচ্ছেদের পরে মোটা টাকা খোরপোশ নিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন, সুজান খান (Sussanne Khan)। ঋত্বিক এবং সুজানের বিচ্ছেদ হয়ে গিয়েছে দীর্ঘদিন, আর সেই সময়েই শোনা গিয়েছিল, হৃতিক রোশনের (Hrithik Roshan) থেকে নাকি, ৪০০ কোটি টাকা খোরপোশ হিসেবে নিয়েছিলেন সুজান। কখনও আর কোনও অভিনেত্রীকে নাকি এত মোটা অঙ্কের টাকা খোরপোশ হিসেবে নেননি। তবে সত্যিই কি এত টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান? হৃতিকের সঙ্গে বিচ্ছেদের ১৪ বছর পরে, সুজানের নেওয়া খোরপোশ নিয়ে মুখ খুললেন, তাঁর বোন, ফারাহ আলি খান। 

হৃতিকের সঙ্গে বিচ্ছেদে রাজি হতে, ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান?

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে ফারাহ আলি খান বলেন, 'হৃতিক আর সুজানের বিচ্ছেদ নিয়ে অনেক হইচই হয়েছিল। সেই সময়ে এমন কিছু কথা উঠে এসেছিল, যাতে আমরা সবাই অবাক হয়েছি। মানুষ ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কথা বলতে পারেন, তবে আমি খালি এটুকু বুঝি, ওঁরা (হৃতিক এবং সুজান) খুব ভাল করে গোটা পরিস্থিতি সামলেছিলেন। ওঁদের মধ্যে যা যা চুক্তি হয়েছিল, যা যা হয়েছিল সবটাই ২ জনের সম্মতিতে। আমি এখনও অনেককেই বলতে শুনি, সুজান নাকি ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছেন। ১৪ বছর পরে, এখনও অনেকেই সুজানের খোরপোশ নিয়ে কথা বলেন। অনেকেই সুজানকে 'গোল্ড ডিগার' বলেছেন। আমি শুধু বলতে পারি, হৃতিক একজন ভীষণ ভাল মনের মানুষ, আর সুজান একজন ভীষণ রুচিশীল পরিবার থেকে আসা, শিক্ষিত একটা মেয়ে। যা যা রটেছে, সব মিথ্যে। ওরা ২ জনেই ভীষণ ভাল ২জন মানুষ।

 

আরও পড়ুন: Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

TMC News: তৃণমূল ভবনের...

Read Next

TMC news | 'আমরাই তৃণমূল,...