We currently don't have news in this language. Please choose another language.
TMC News: তৃণমূল ভবনের সামনে পুলিশের সঙ্গে কথা Kunal Ghosh-র
TMC News: এবার তৃণমূল ভবনের 'দখল' নিল ঋতব্রত-তৃণমূল'। মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'। 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', তৃণমূল ভবনের দখল নিয়ে দাবি আখরুজ্জমানের। 'চাবি থাকবে আমাদের কাছে, আমরাই আসল তৃণমূল'। 'আমরা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছি'। এবার সেখানে পৌঁছলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূল ভবনের সামনে এসে পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
"যারা তথাকথিত বিরোধী দল বা বিরোধী নেতা সাজছে, তারা আসলে বিজেপির হাতের পুতুল, বিজেপির B টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। আমাদের অফিসে তালা মারা, তালা ভাঙার মত কোনও কাজ আমরা করছি না। ওরা বলছে, যার কাছে চাবি, অথরিটি তার। আমরা কোনও দায়িত্বজ্ঞানহীন কাজ করব না। আমরা তালা ভাঙার বিরুদ্ধে। সব গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবে না। এভাবে তৃণমূল কংগ্রেসকে ঠেকানো যাবে?", তৃণমূল ভবনের সামনে বললেন কুণাল ঘোষ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda