Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের

Audio Narrative Assistant
Executive Summary
দু'ঘণ্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি থেকে স্যাঁটা ভাঙা মারের শাসানি। বারবার বেলাগাম হয়েছেন হুমায়ুন কবীর। তৃণমূল আমলে একের পর এক আপত্তিকর মন্তব্য করে পার পেয়েছেন।

দু'ঘণ্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি থেকে স্যাঁটা ভাঙা মারের শাসানি। বারবার বেলাগাম হয়েছেন হুমায়ুন কবীর। তৃণমূল আমলে একের পর এক আপত্তিকর মন্তব্য করে পার পেয়েছেন। এমনকী বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীকে ঠুসো দেওয়ার হুমকিও দেন হুমায়ুন কবীর। রাজ্যে বিজেপি সরকার আসতেই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানালেন, হুমায়ুন কবীরের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের করা হয়েছে।

উস্কানিমূলক মন্তব্য়ের জন্য় এবার আম আদমি উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আজ তিনি বলেন, 'এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর।' তিন দিন আগে কর্মিসভায় হুমায়ুন কবীর বলেছিলেন--- 'আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্য়াঁটা ভাঙা মার শুরু করব, যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।' আজ বিধানসভায় সেই প্রসঙ্গ টেনে হুমায়ুন কবীরকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মুখ্য়মন্ত্রী বলেন--- 'মমতা ব্য়ানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন। যা খুশি বলেছেন।' সেই সঙ্গে মুখ্য়মন্ত্রী আজ বলেন--- '৭২% মুসলিম আছে। মুসলিম ভোটকে একত্রিত করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগামছাড়া কথা বলতে দেব না। দেব না। দেব না।' মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই, গলার সুর পাল্টে যায় হুমায়ুন কবীরের। তিনি বলেন, 'আমি বিজেপির স্থানীয় নেতৃত্বকে বলেছি। আমি রাজ্যের শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে বলিনি, আমি শুভেন্দুবুর বিরুদ্ধে বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধে বলিনি।'

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

West Bengal Assembly: বিধানসভায়...

Read Next

Suvendu Adhikari: 'এটাই ওর শেষ...