We currently don't have news in this language. Please choose another language.
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল। OBC সংরক্ষণের নামে, আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ শুরু থেকেই তুলে আসছে বিজেপি। এই প্রেক্ষাপটেই সোমবার OBC সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পেশের সময় তিনি বলেন--- '১৯৯৩ সালের যে ৬৬টি জাতিগোষ্ঠীকে সেই সময় বিভিন্ন সমীক্ষার মধ্য দিয়ে OBC তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য় হাইকোর্টের যে রায় সেই অনুসারে ১১৩ যে জাতি গোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে।' দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীও বলেন--- 'তৃণমূল জমানায় মূল উদ্দেশ্যই ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বীদের পাইয়ে দেওয়া'।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda