Hyundai i20 4th Gen : নতুন হুন্ডাই আই-২০ কেমন দেখতে হবে ? লঞ্চের আগেই ফাঁস গোপন ছবি

Audio Narrative Assistant
Executive Summary
New Hyundai i20 4th Gen : মারুতি বালেনোর ফেসলিফট মডেলের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে বাজারে। প্রতিযোগী কোম্পানির চিন্তা বাড়াল এবার হুন্ডাই আই-২০ হ্যাচব্যাকের (Hyundai i20 4th Gen) গোপন ছবি। যার ক্রসওভার চেহারা ও আভিজাত্য প্রিমিয়াম ছোট গাড়ির বাজারে বড় ঝড় তুলতে পারে।

New Hyundai i20 4th Gen : মারুতি বালেনোর ফেসলিফট মডেলের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে বাজারে। প্রতিযোগী কোম্পানির চিন্তা বাড়াল এবার হুন্ডাই আই-২০ হ্যাচব্যাকের (Hyundai i20 4th Gen) গোপন ছবি। যার ক্রসওভার চেহারা ও আভিজাত্য প্রিমিয়াম ছোট গাড়ির বাজারে বড় ঝড় তুলতে পারে। একবার ছবি বাজারে আসতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।

লঞ্চের আগেই দেখা গেল পুরো গাড়ি
অবশেষে অপেক্ষার অবসান। যারা পরবর্তী প্রজন্মের হুন্ডাই আই-২০ কিনতে চাইছিলেন, তাদের জন্য এসেছে সুখবর। এখন অফিশিয়াল লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেল হুন্ডাই-এর জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক i20-র একদম নতুন ফোর্থ-জেনারেশন (4th Gen) মডেলের ছবি। নতুন এই মডলে দেখে হ্য়াচব্যাকের পাশাপাশি একে ক্রসওভার মনে হতেই পারে আপনার। সাধারণ হ্যাচব্যাক ডিজাইন ছেড়ে গাড়িটি এবার নিয়েছে একটি বোল্ড ও ফিউচারিস্টিক 'ক্রসওভার' রূপ।

 কী কী বদল নতুন i20-তে ?
বাজারের বর্তমান ক্রেতাদের বড় গাড়ির বা এসইউভি (SUV)-র প্রতি আকর্ষণ দেখেই হুন্ডাই তাদের এই নতুন i20-র ডিজাইন তৈরি করেছে। নতুন মডেলটিতে থাকছে একগুচ্ছ বড় পরিবর্তন:

বোল্ড ক্রসওভার স্ট্যান্স: আগের স্পোর্টি ও নিচু ডিজাইনের বদলে নতুন i20-র হাইট বা উচ্চতা এবার কিছুটা বাড়ানো হয়েছে। চাকার চারপাশে এবং বাম্পারে থাকছে মোটা প্লাস্টিক ক্ল্যাডিং, যা গাড়িটিকে একটি মিনি-এসইউভি বা ক্রসওভারের মতো লুক দিচ্ছে।

ফিউচারিস্টিক এক্সটেরিয়র: গাড়িটির সামনে ও পেছনে থাকছে কানেক্টেড এলইডি লাইট বার। সঙ্গে থাকছে ওয়াই (Y) শেপের এলইডি ডিআরএল এবং শার্প, অ্যাঙ্গুলার হেডল্যাম্প ডিজাইন। হিউন্ডাই-এর বড় এসইউভি-গুলোর ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবার দেখা যাবে এই গাড়িতেও।

আকারে বড়: নতুন i20 দেখতে আগের চেয়ে বেশ কিছুটা চওড়া ও বড় মনে হচ্ছে, যার ফলে কেবিনের ভেতরেও অনেক বেশি জায়গা পাওয়া যাবে।

ভিতরে থাকছে প্রিমিয়াম কেবিন
শুধু বাইরেই নয়, গাড়ির অন্দরেও এসেছে প্রিমিয়াম ছোঁয়া। লিক হওয়া ছবি অনুযায়ী, নতুন i20-র ড্যাশবোর্ডে থাকছে একটি বিশাল প্যানোরামিক ডিসপ্লে। অর্থাৎ, ড্রাইভারের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সেন্ট্রাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, দুটি স্ক্রিনকে একসঙ্গে জুড়ে একটি সিঙ্গল গ্লাস প্যানেল দেওয়া হয়েছে (যেমনটা হিউন্ডাই ভেন্যু বা নতুন ভার্নাতে দেখা যায়)।

এছাড়াও কেবিনের ম্যাটেরিয়াল কোয়ালিটি আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে ও এতে থাকছে হুন্ডাই-এর নতুন থ্রি-স্পোক স্টিয়ারিং হুইল। ড্যাশবোর্ডের ডিজাইনও আগের চেয়ে অনেক বেশি মিনিমালিস্ট ও ক্লিন।


ইঞ্জিন ও পারফরম্যান্স
বিশ্ববাজারে নতুন i20-র ইঞ্জিনে বেশ কিছু বড় আপডেট আসতে চলেছে। এতে আরও শক্তিশালী টার্বো-পেট্রোল ইঞ্জিনের অপশন দেওয়া হবে, যার সঙ্গে যুক্ত থাকবে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তি। এর ফলে গাড়িটি যেমন শক্তিশালী হবে, তেমনই মাইলেজের দিক থেকেও দারুণ পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে।

ভারতে কবে আসবে ?
আন্তর্জাতিক বাজারে ২০২৬-এর ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে এই গাড়ির অফিশিয়াল আত্মপ্রকাশ ঘটার কথা ছিল। তবে ভারতীয় বাজারে এটি কবে লঞ্চ হবে তা নিয়ে হুন্ডাই এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। ভারতের বাজারে হ্যাচব্যাকের চাহিদা কিছুটা কমলেও, এই নতুন ক্রসওভার লুকের i20 যদি ২০২৭-এর শুরুতে ভারতে আসে, তবে তা মারুতি ব্যালেনো বা টাটা অল্ট্রোজের মতো গাড়িগুলোকে জোরদার টক্কর দেবে। অন্তত, তেমনই মনে করছে অটো অ্য়ানালিস্টরা।

আরও পড়ুন : বাইক বাজারে বিপ্লব, দেশে প্রথম ফ্লেক্স-ফুয়েল স্প্লেন্ডার ও এইচএফ ডিল্যাক্স আনল হিরো

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

TMC News: শ্রীভূমি...

Read Next

Petrol-Disel Crisis:...