We currently don't have news in this language. Please choose another language.
ICC Ranking: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্সের পুরস্কার, ক্রমতালিকায় বিরাট উন্নতি দীপ্তি, চারানির
দুবাই: আইসিসি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। একপেশে জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। ম্য়াচে ভারতের জয়ের নেপথ্যে ছিলেন দীপ্তি শর্মা। তাঁর বোলিং পারফরম্য়ান্স ছিল খেলায় একটি উজ্জ্বল দিক। নিজের ৪ ওভারের স্পেলে ১০ রানের বিনিময়ে ৫ উইকেট ঝুলিতে পুরেছিলেন এই তারকা অলরাউন্ডার। এবার তারই পুরস্কার হিসেবে আইসিসি ক্রমতালিতেও ওপরের দিকে উঠে এলেন দীপ্তি। ভাল উন্নতি করেছেন শ্রী চারানিও।
পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচের সেরা পুরস্কার জিতেছিলেন দীপ্তি। তিনি মহিলা টি-টোয়েন্টিতে বোলারদের ক্রমতালিকায় পাঁচধাপ এগিয়ে পাঁচ নম্বর স্থানে উঠে এসেছেন। এছাড়া অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি করেছেন দীপ্তি। তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন তৃতীয় স্থানে। বোলারদের তালিকায় শ্রী চারানিও কেরিয়ারের সেরা ক্রমতালিকায় পৌঁছেছেন। চারানি দ্বিতীয় স্থানে আছেন। পাকিস্তানের বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ২১ রান খরচ করে ৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন চারানি। পাঁচধাপ এগিয়েছেন চারানি। তাঁর ঝুলিতে রয়েছে বর্তমানে ৭২৮ রেটিং পয়েন্ট।
ব্যাটারদের ক্রমতালিকায় স্মৃতি মন্ধানা পঞ্চম স্থানে রয়েছেন। তবে হরমনপ্রীত কৌর ১০ থেকে ১১ নম্বর স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল টি টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানেই আছেন, আর লরা উলভার্ড দ্বিতীয় স্থানে ও বেথ মুনি তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামেলিয়া কের শীর্ষস্থান হারিয়েছেন, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ তারকা হিলি ম্যাথিউজ ৪৭১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন।
তারকা ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩৫৪ উইকেট নিয়ে নিয়েছে এখনও পর্যন্ত। এখন বিশ্বমঞ্চে নতুন এক মাইলফলক ছুঁতে তাঁর দরকার মাত্র ২ উইকেট। যদি ভারতের হয়ে পরবর্তী ম্যাচে দীপ্তি দুটি উইকেট নিতে পারেন, তাহলে তিনি ৩৫৫ উইকেট নিয়ে ঝুলন গোস্বামীকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে উঠবেন। সেক্ষেত্রে ফর্মে থাকা দীপ্তি যে টেক্কা দিতেই পারেন ঝুলনকে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্য়াচে পাক বধের পর হরমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল বুধবার ১৭ জুন, লিডসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে। আগের ম্য়াচে ব্যাট হাতে স্মৃতি, হরমনপ্রীত, রিচা রান পেলেও ব্যাটিং ডিপার্টমেন্টের বাকিরা সেভাবে রান করতে পারেননি, যা কিছুটা চিন্তার কারণ হতে পারে অমল মজুমদারের জন্য।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়