India vs Afghanistan Live: লক্ষ্য সিরিজ় জয়, লখনউয়ে প্রথমে ব্যাট করবে ভারত, অভিষেক ঘটাচ্ছেন প্রিন্স, দলে আরও দুই বদল

Audio Narrative Assistant
Executive Summary
লখনউ: আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে আজ দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে (India vs Afghanistan 2nd ODI Live Updates) খেলতে নামবে ভারতীয় দল (India Cricket Team)। প্রথম ম্য়াচে বৃষ্টি তাল কাটায় ম্যাচের ওভার সংখ্য়া কমিয়ে আনা হয়েছিল। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে রহমনউল্লাহ গুরবাজের ব্যাটে শতরান ও তার ফলে আফগানিস্তান বোর্ডে ১৯৪ রান তুলে নিয়েছিল।

লখনউ: আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে আজ দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে (India vs Afghanistan 2nd ODI Live Updates) খেলতে নামবে ভারতীয় দল (India Cricket Team)। প্রথম ম্য়াচে বৃষ্টি তাল কাটায় ম্যাচের ওভার সংখ্য়া কমিয়ে আনা হয়েছিল। ২৫ ওভারের ম্য়াচ আয়োজিত হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে রহমনউল্লাহ গুরবাজের ব্যাটে শতরান ও তার ফলে আফগানিস্তান বোর্ডে ১৯৪ রান তুলে নিয়েছিল। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ৭ উইকেটেই ম্য়াচ জিতে যায় টিম ইন্ডিয়া। অধিনায়কোচিত অর্ধশতরান হাঁকান শুভমন গিল। ঝোড়ো ক্যামিও খেলেন কে এল রাহুল। 

নিঃসন্দেহে আরও একবার নজর থাকবে রোহিত শর্মার দিকে। প্রথম ম্য়াচে ভাল শুরু করেছিলেন। ১৬ বলে ১৬ রানের ইনিংসে দুটো বাউন্ডারি ও একটি ছক্কাও হাঁকিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয়। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩ হাজার রান পূরণ করেছেন গিল আগের ম্য়াচেই। খেলার শেষে ৮৪ রান করে অপরাজিত থাকেন গিল। নিজের ইনিংসে ডানহাতি ভারতীয় ব্যাটার ৬৬ বলে ৮৪ রান করেন। ১১টি বাউন্ডারি হাঁকান ও দুটো ছক্কা হাঁকান। ঈশান কিষাণ ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। শ্রেয়স আয়ার বড় রান পাননি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সদ্য নেতৃত্বভার পেয়েছেন। দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে রানের মধ্য়েও ফিরতে চাইবেন ডানহাতি এ ব্য়াটার। 

বোলিং ডিপার্টমেন্টে দুই নতুন মুখ হর্ষ দুবে ও গুরনূর ব্রার নজর কেড়েছিলেন। উইনিং কম্বিনেশন কোনওভাবেই ভাঙতে চাইবেন না গৌতম গম্ভীর। তবে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু আগের দিন একেবারেইই পারফর্ম করতে পারেননি। তাঁকে বসানো হয় কি না, তা দেখার।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Maharashtra News : 'উদ্ধব...

Read Next

ICC Ranking: বিশ্বকাপে...