ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট

Audio Narrative Assistant
Executive Summary
দুবাই: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজে ব্য়াট হাতে দুর্দান্ত ওয়ান ডে ক্রমতালিকায় (ICC ODI Batter Ranking) দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারত

দুবাই: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজে ব্য়াট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন গিল নিজে। শতরানও হাঁকিয়েছেন। যার পুরস্কারও পেলেন। ওয়ান ডে ক্রমতালিকায় (ICC ODI Batter Ranking) দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারত অধিনায়ক। তালিকায় শীর্ষে রয়েছেন ড্যারেল মিচেল। তাঁর ঝুলিতে রয়েছে ৮১৫ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা গিলের ঝুলিতে রয়েছে ৭৯১ রেটিং পয়েন্ট। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্টে বোলারদের ক্রমতালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরা ও ম্য়াট হেনরি। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন জো রুট।

আসন্ন ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের আগে ক্রমতালিকায় উন্নতি করা নিঃসন্দেহে গিলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুটো ওয়ান ডে ম্য়াচে গিলের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৮৪ ও ১৫৪ রানের ইনিংস। যদিও তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলেননি ডানহাতি এই ব্যাটার। উইকেট কিপার ব্য়াটার ঈশান কিষাণ ২১ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৪৩ নম্বরে উঠে এসেছেন। এছাড়া শ্রেয়স আইয়ার তালিকায় ১৪ নম্বরে ও কে এল রাহুল ১১ নম্বর স্থানে আছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেননি। তাই রেটিং পয়েন্ট কমেছে বিরাটের। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Taratala Building Collapse: ড্রোনের...

Read Next

Shoaib Akhtar: শোয়েব...