We currently don't have news in this language. Please choose another language.
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
রাওয়ালপিণ্ডি: প্রয়াত শোয়েব আখতারের (Shoaib Akhtar) দাদা শাহিদ আখতার। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার নিজের সোশ্য়াল মিডিয়ায় দাদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় শোয়েব লিখেছেন, 'আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বড় দাদা আল্লার কাছে ফিরে গিয়েছেন। নামাজের স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।' এই পোস্ট দেখার পরই ক্রিকেট সমর্থকরা শোকবার্তা পাঠিয়েছেন সোশ্য়াল মিডিয়ায়। শোয়েবের বার্তার স্ক্রিনশট ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
শোয়েব ও তাঁর দাদার মধ্য়ে সম্পর্ক বেশ ভাল ছিল। মাঝে মধ্য়েই নিজের কেরিয়ারে এতটা সাফল্য পাওয়ার নেপথ্য কারিগর হিসেবে শোয়েব তাঁর দাদার কথা তুলে ধরেছিলেন নানা অনুষ্ঠানে। মৃত্যুর খবর দিলেও ঠিক কোন কারণে শোয়েবের দাদা মারা গেলেন, তা জানা যায়নি। শোয়েব নিজেও সে বিষয়ে কিছু লেখেননি সমাজমাধ্য়মে। এছাড়াও বিভিন্ন সময়ে শোয়েব যখন কোনও বিতর্কে জড়িয়েছেন, তখন দাদাকে পাশে পেয়েছেন নিঃস্বার্থভাবে। উল্লেখ্য, ২০২১ সালে মা-কে হারিয়েছিলেন শোয়েব। এরপর দাদার মৃত্যুর খবর অবশ্য়ই মানসিকভাবে অনেকটাই ধাক্কা দেবে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে।
কেকেআরের নেতৃত্বে কি হার্দিক?
আগামী আইপিএল মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স হার্দিক পাণ্ড্যকে নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছে । টিম ম্যানেজমেন্ট হার্দিককে তাদের দলে আনার জন্য আলোচনা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে বলে খবর । শোনা যাচ্ছে যে, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিকের বদলে ২ জন খেলোয়াড় চেয়েছে। এই ২ জন খেলোয়াড়ের নাম অঙ্গকৃষ রঘুবংশী ও রামনদীপ সিংহ। অজিঙ্ক রাহানের নেতৃত্বে শেষ দুটো মরশুমে কেকেআর খেলতে নেমেছিল আইপিএলে। কিন্তু অজিঙ্ক রাহানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স গত ২ মরসুম ধরে প্লে অফে পৌঁছাতে পারেনি । এইবার সম্ভবত টিম ম্যানেজমেন্ট নেতৃত্ব নিয়ে বড় পরিবর্তন করতে পারে । সর্বশেষ আপডেট হল যে কলকাতা এবং মুম্বই ম্যানেজমেন্টের মধ্যে ট্রেড ডিল যদি এগিয়ে যায়, তাহলে ভবিষ্যতে হার্দিক কলকাতার দলের অধিনায়কত্ব করতে পারেন। এটি উল্লেখযোগ্য যে ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সে আসার পর হার্দিক তাঁর নেতৃত্বে এমআই-কে মাত্র একবার প্লে অফ পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন। হার্দিককে আদৌ নেওয়া হবে কি না কেকেআর শিবিরে তা হয়ত কিছুদিনের মধ্য়েই জানা যাবে। কিন্তু প্রশ্ন হল যে নাইট ক্যাপ্টেন হয়ে এলে হার্দিক কি দলকে ট্রফি এনে দিতে পারবেন?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়