We currently don't have news in this language. Please choose another language.
IND vs AFG: গুরবাজের ঝোড়ো শতরান, বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে নির্ধারিত ২৫ ওভারে আফগানরা বোর্ডে তুলল ১৯৪
ধর্মশালা: বৃষ্টি তাল কেটেছিল শুরু থেকেই। দীর্ঘ কয়েক ঘণ্টা পর ৫০ ওভারের ম্য়াচ এসে দাঁড়ায় ২৫ ওভারের ম্য়াচে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। নতুন ২ মুখকে সুযোগ দেওয়া হয়েছিল এই ম্য়াচে। গুরনূর ব্রার ও হর্ষ দুবে। তাঁরা দুজনেই নজর কাড়লেন প্রথম আন্তর্জাতিক ম্য়াচে। কিন্তু ধর্মশালা মাতিয়ে দিলেন রহমনউল্লাহ গুরবাজ। ৪৮ বলে ঝোড়ো শতরানের ইনিংস। ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলে প্যাভিলিয়ন ফিরলেও দলের ভিত শক্ত করে দিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই আফগানিস্তান শেষ পর্যন্ত পৌঁছে গেল
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়