We currently don't have news in this language. Please choose another language.
TMC Councilor Arrested: শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার তৃণমূল নেতা, একাধিক গুরুতর অভিযোগ এই কাউন্সিলরের বিরুদ্ধে
গ্রেফতার হলেন উলুবেড়িয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব। শনিবার ভোরে তাঁকে তাঁর শ্বশুরবাড়ি ফুলেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে বাউড়িয়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধেও অভিযোগ ২০২১ সালের পর বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর, মারধোর, শ্লীলতাহানি- সহ একাধিক অভিযোগ। সেই সময় শাসকদল তৃণমূল কংগ্রেসের পুলিশ থানায় অভিযোগ নেয়নি বলে অভিযোগ । ২০২৬ সালে পরিবর্তনের পর সেইসব বিজেপি কর্মীরা নতুন করে বাউড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ গ্রেফতার করে নির্মল যাদবকে। আজ তাঁকে উলুবেড়িয়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda