Ind vs Aus: মরণ-বাঁচন ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ১৭১ রানের লক্ষ্য ভারতের, স্টেডিয়ামে হাজির ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার

Audio Narrative Assistant
Executive Summary
লন্ডন: লর্ডসে হাজির বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, রবি শাস্ত্রী। আবার একদিকে রয়েছেন শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী। তাঁরা সেখানে হাজির হয়েছেন ভারতের মেয়েদের টি২০ বিশ্বকাপের ম্যাচ দেখতে।

লন্ডন: লর্ডসে হাজির বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, রবি শাস্ত্রী। আবার একদিকে রয়েছেন শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী। তাঁরা সেখানে হাজির হয়েছেন ভারতের মেয়েদের টি২০ বিশ্বকাপের ম্যাচ দেখতে। আর ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারের সামনে মরণ বাঁচন ম্যাচেই রানের পাহাড় গড়তে পারল না ভারতের প্রমীলা বাহিনী।

প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ১৭০ রান করেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরের ভারত। প্রথম উইকেটে ৬৬ রান যোগ করে স্মৃতি মান্ধানা - শেফালী বর্মা জুটি। যদিও এই জুটি খুব মারকুটে খেলেছেন, এই কথা একেবারেই বলা যাবে না। ৯ ওভার ১ বলে ৬৬ রান করেন তাঁরা। তারপর সোফি মোলিনেক্সের বলে ২৬ বলে ৩৪ রান করে ক্লিন বোল্ড হয়ে যান শেফালী। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩০ -এর আশেপাশে।       

এরপর ১১ ওভার ৩ বলে ৮৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ৩৭ বলে ৩৮ রান করে লুসি হ্যামিল্টনের দারুণ থ্রোয়ে রান আউট হন স্মৃতি মান্ধানা। তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ১০২। এরপর ইনিংসের হাল ধরেন জেমাইমা রদ্রিগেজ ও হরমনপ্রীত কৌর। তৃতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন তাঁরা। জেমাইমা ২৮ বলে ৩৪ রান করে রিটায়ার্ড আউট হন। অন্যদিকে, অধিনায়িকা হরমনপ্রীত কৌর ২৭ বলে মারকাটারি ৫৬ রান করেন। তাঁদের এই জুটি ভারতকে ১৭০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে।

শেষ ওভারে ২৩ রান আসে। এর মধ্যে পরপর ৩ টে ৬ মারেন হরমনপ্রীত কৌর। কার্যত তাঁর একক প্রচেষ্টায় ১৭০ রান ছুঁয়ে ফেলে ভারতের প্রমীলা বাহিনী।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

LPG Tax New Rule : রান্নার...

Read Next

Weather Update: সক্রিয়...