LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !

Audio Narrative Assistant
Executive Summary
Finance Rule Changes: ৩০ জুনের মধ্যে এই কাজ না সারলে বড় আর্থিক ক্ষতির  মুখে পড়তে চলেছেন আপনি। রান্নার গ্যাস (LPG New Rule) থেকে শুরু করে আয়করের নিয়মে (Income Tax) বড় পরিবর্তন হতে চলেছে। তাই এই ২ দিন সবার জন্যই একটি অত্যন্ত

Finance Rule Changes: ৩০ জুনের মধ্যে এই কাজ না সারলে বড় আর্থিক ক্ষতির  মুখে পড়তে চলেছেন আপনি। রান্নার গ্যাস (LPG New Rule) থেকে শুরু করে আয়করের নিয়মে (Income Tax) বড় পরিবর্তন হতে চলেছে। তাই এই ২ দিন সবার জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।এক নজরে দেখে নিন কোন কোন কাজ ৩০ জুনের মধ্যে শেষ করা আবশ্যিক।

১ LPG e-KYC না করলে বন্ধ হবে ভর্তুকি
একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনিও যদি রান্নার গ্যাসের (LPG) সিলিন্ডার ব্যবহার করে থাকেন, তবে আপনার জন্য e-KYC (ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার) করা বাধ্যতামূলক। সরকারের নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে আপনার গ্যাসের ভর্তুকি স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।

কাদের জন্য এই কাজ জরুরি ? 
মনে রাখবেন, এই নিয়মটি বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র সুবিধাভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাধারণ গ্রাহক (নন-উজ্জ্বলা), যাঁরা নিয়মিত গ্যাসের ভর্তুকি পান, তাঁদেরও এই তথ্য আপডেট করা জরুরি।

কীভাবে সম্পন্ন করবেন এই কাজ ? 
আপনাকে এর জন্য লাইনে দাঁড়িয়ে ভোগান্তির প্রয়োজন নেই। আপনি আপনার সংশ্লিষ্ট গ্যাস এজেন্সিতে গিয়ে অথবা ঘরে বসেই কোম্পানির অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই e-KYC সম্পন্ন করতে পারবেন।

২ ITR ও আয়কর সংক্রান্ত জরুরি আপডেট
সাধারণত আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই হলেও, করদাতাদের জন্য ৩০ জুন তারিখটি বিশেষ গুরুত্বপূর্ণ।

যাচাই নোটিসের খাঁড়া: আয়কর বিভাগ যদি কোনো করদাতার রিটার্নে বা নথিতে কোনো গরমিল খুঁজে পায়, তবে ৩০ জুনের আগেই স্ক্রুটিনি বা তদন্তের নোটিশ জারি করতে পারে।

নথিপত্র যাচাই করে নিন : এছাড়া আপনার Form 26AS, AIS (Annual Information Statement) কিংবা ব্যাঙ্ক রেকর্ডের তথ্যে কোনো অসঙ্গতি থাকলে আয়কর দফতর তদন্ত শুরু করতে পারে। তাই কোনো রকম আইনি জটিলতা বা জরিমানা এড়াতে ৩০ জুনের মধ্যে আপনার সমস্ত আর্থিক নথি আপডেট এবং যাচাই করে রাখুন।

আরও পড়ুন : ফের নোটবন্দি ! ৩০ জুনের পর বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ১০, ২০, ৫০,১০০ টাকার নোট ? কী বলল ব্যাঙ্ক 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Weekly Astro : বাড়বে বেতন,...

Read Next

Ind vs Aus: মরণ-বাঁচন...