India T20 Squad: চোটের জন্য ছিটকে গেলেন রহস্য় স্পিনার, আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে বড় ধাক্কা ভারতের

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: আফগানিস্তানকে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত টিম ইন্ডিয়া এবার যাচ্ছে বিদেশ সফরে । আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত

মুম্বই: আফগানিস্তানকে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত । টিম ইন্ডিয়া এবার যাচ্ছে বিদেশ সফরে । আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত । সেই সিরিজের আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ।

চোটের জন্য ছিটকে গেলেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) । আইপিএলের সময়ই চোট পেয়েছিলেন তিনি । তারপর থেকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চলছে তাঁর । ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে রবিবার দুপুরে ই-মেল মারফত জানানো হয়েছে, বরুণের চোট এখনও সারেনি । তিনি আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারবেন না । তাঁর বাঁ পায়ের চোট এখনও সারেনি ।

ভারতের টি-২০ দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), শিবম দুবে, তিলক বর্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী ও প্রসিদ্ধ কৃষ্ণ ।

আরও পড়ুন: ৩ বছর পর ভারতের হয়ে ওয়ান ডে খেলবেন বিশ্বের সেরা ফাস্টবোলার! ইংল্যান্ড সফরের দল ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলও ঘোষণা করা হয়েছে রবিবার । প্রায় তিন বছর পর ভারতের ওয়ান ডে দলে ফিরেছেন সেই যশপ্রীত বুমরা । ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত । ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া । সেই সিরিজের জন্য রবিবার ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকেরা । সেই দলে সবচেয়ে বড় চমক হল বুমরার অন্তর্ভুক্তি ।

ভারতের ওয়ান ডে দল 

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি*, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ ও গুরনুর ব্রার ।

২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার এই ফর্ম্যাটে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল বুমরাকে । তারপর ইংল্যান্ডের মাটিতে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন আমদাবাদের স্পিডস্টার । মনে করা হচ্ছে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে বুমরাকে এই ফর্ম্যাটে ফেরানো কোচ গৌতম গম্ভীরের নকশার অঙ্গ । বিশ্বকাপে বুমরাকে ধরেই এগোচ্ছে টিম ইন্ডিয়া ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Daily Astrology: হাতে টাকা...

Read Next

Hockey India: কিউয়িদের ২-০...