India vs Ireland: ইতিহাস আয়ার্ল্যান্ডের, রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ২-০ সিরিজ জয়

Audio Narrative Assistant
Executive Summary
বেলফাস্ট: হয়তো দেশে বসে মুচকি হাসছেন সূর্যকুমার যাদব। যাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তৃতীয়বারের জন্য এই ফর্ম্যাটে বিশ্বসেরা হয়েছিল টিম ইন্ডিয়া।

বেলফাস্ট: হয়তো দেশে বসে মুচকি হাসছেন সূর্যকুমার যাদব। যাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তৃতীয়বারের জন্য এই ফর্ম্যাটে বিশ্বসেরা হয়েছিল টিম ইন্ডিয়া। তার তিন মাসের মধ্যে চাকরি হারিয়েছেন স্কাই। ফর্ম হারিয়ে নেতৃত্ব হারিয়েছেন তো বটেই, দল থেকেই বাদ পড়ে গিয়েছেন সূর্যকুমার। তাঁর পরিবর্তে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে।

আর অধিনায়ক হিসাবে ভারতের টি-২০ দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই মুখ থুবড়ে পড়লেন শ্রেয়স। দুর্বল আয়ার্ল্যান্ডের কাছে দ্বিতীয় টি-২০ ম্যাচেও হারল ভারত। বিশ্বচ্যাম্পিয়নদের ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে একরাশ লজ্জা উপহার দিল আয়ার্ল্যান্ড।

প্রথম টি-২০ ম্যাচে ৩৪ রানে ভারতকে হারিয়েছিল আয়ার্ল্য়ান্ড। দ্বিতীয় টি-২০ ম্যাচে বেলফাস্টে প্রথমে ব্যাটিং করে যখন ১৫৪/৮ স্কোরে আটকে গেলেন আইরিশরা, মনে করা হয়েছিল সহজে ম্যাচ জিতবে ভারত। সিরিজ জেতা সম্ভব না হোক, অন্তত ১-১ করা যাবে। মান বাঁচবে ভারতের।

কিন্তু সেই ম্যাচেও রান তাড়া করতে গিয়ে নাকানিচোবানি খেল ভারত। লড়াই করলেন একমাত্র তিলক বর্মা। হাফসেঞ্চুরি করলেন। কিন্তু ৪৫ বল খরচ করলেন ৫০-এ পৌঁছতে। যা বলের হিসাবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পঞ্চম মন্থরতম টি-২০ হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৫৫ রান করে আউট হন তিনি।

 

শেষ দিকে নেমে ১০ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন হর্ষিত রানা। রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোয় ম্যাচ। শেষ ওভারে ভারতের জয়ের জন্য ২০ রান দরকার ছিল। হাতে ছিল ২ উইকেট। হ্যারি টেক্টর বল করতে আসেন। তিনি পঞ্চম বলে তুলে নেন হর্ষিতকে। শেষ বলে প্রয়োজন ৮ রান, ক্রিজে নেমে ছক্কা মারেন প্রিন্স যাদব। যাঁর অভিষেক হল রবিবার। ১৫৩/৯ স্কোরে শেষ হয় ভারতের ইনিংস। মাত্র ১ রানে ম্যাচ জিতে সিরিজ ২-০ জিতে নিল আয়ার্ল্যান্ড। 

ম্যাচ ও সিরিজ জিতে আইরিশ অধিনায়ক লরক্যান টাকার বলেছেন, 'আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল এটা প্রমাণ করার যে, আগের জয়টা ফ্লুক ছিল না। সেটাই করে দেখাল ছেলেরা।'

আরও পড়ুন: ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Taratala Incident: তারাতলায়...

Read Next

UCC Bill : সোমবার...