UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : কাল বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত সরকারি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা ঠিক করতে গঠন করা হতে পারে কমিটি। বিবৃতি দিয়ে কমিটি গঠনের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : কাল বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। সরকারি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা ঠিক করতে গঠন করা হতে পারে কমিটি। বিবৃতি দিয়ে কমিটি গঠনের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে চেয়ারম্যান করে গঠিত হবে এই কমিটি। কমিটিতে যুক্ত করা হবে বিরোধীপক্ষ থেকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্টদের। 

সরকারি সূত্রে খবর, উত্তরাখন্ডে ইউসিসি বিল তৈরির সময়ও একই পদ্ধতিতে এগিয়েছিল সেখানকার সরকার। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের কমিটির দায়িত্বে ছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। প্রাক্তন বিচারপতির সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সোমবার আরও এক দফা আলোচনার পর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হবে বলে সরকারি সূত্রে খবর। এই বিল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা থাকায় সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিতে চাইছে। বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে এই বিল প্রস্তুত করা হবে বলে সূত্রের খবর। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

India vs Ireland: ইতিহাস...

Read Next

UCC Bill : বিয়ে থেকে...