We currently don't have news in this language. Please choose another language.
India vs Ireland: টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস আয়ার্ল্যান্ডের, শ্রেয়সের দুঃস্বপ্নের অভিষেক
বেলফাস্ট: টি-২০ বিশ্বকাপে বিশ্বসেরা হওয়ার সাড়ে তিন মাসের মাথায় লজ্জায় মুখ পুড়ল ভারতীয় ক্রিকেটের। বাইশ গজের দুনিয়ায় বিরাট অঘটন। বেলফাস্টে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল আয়ার্ল্যান্ড। তৈরি হল ইতিহাস। ভারতের বিরুদ্ধে এটাই প্রথম জয় আইরিশদের।
আর সেটা এল এমন এক ম্যাচে, যে ম্যাচে জাতীয় দলের অধিনায়ক হিসাবে অভিষেক হল শ্রেয়স আইয়ারের। একটা সময় তাঁকে টি-২০ দলের অবিচ্ছেদ্য অংশ মনে করা হতো। তবে ২০২৩ সালের পর থেকে এই ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলেননি শ্রেয়স। তাঁকে টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে দেখে অবাক হয়েছিলেন অনেকে। টি-২০ বিশ্বকাপ জেতার তিন মাসের মাথায় সূর্যকুমার যাদবকে সরিয়ে সেই শ্রেয়সকেই অধিনায়ক করেছেন সিনিয়র নির্বাচকেরা। তবে টি-২০ দলের অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন শ্রেয়স।
আয়ার্ল্যান্ডের কাছে ৩৪ রানে হেরে গেল ভারত। প্রথমে ব্য়াট করে ১৮২/৯ তুলেছিল আয়ার্ল্যান্ড। জবাবে ৭ বল বাকি থাকতে মাত্র ১৪৮ রানে গুটিয়ে গেল ভারত। ৩৪ রানে ম্যাচ জিতল আয়ার্ল্যান্ড।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার