Shreyas Iyer: 'নাক গলানো' ইস্যুতে বার্তা দিয়েছিলেন শ্রেয়স, ভারত অধিনায়ককে এবার কী বললেন গম্ভীর?

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি (Indian Cricket Team T20 Format) ফর্ম্য়াটে রদবদল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে ছেঁটে ফেলা হয়েছে দল থেকে। শ্রেয়স আইয়ারকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে।

মুম্বই: ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি (Indian Cricket Team T20 Format) ফর্ম্য়াটে রদবদল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে ছেঁটে ফেলা হয়েছে দল থেকে। শ্রেয়স আইয়ারকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। আর দায়িত্ব পাওয়ার পরই শ্রেয়স বার্তা দিয়েছিলেন যে কারও অধীনস্ত হয়ে বা কারণ অর্ডারমত কাজ তিনি করতে পারবেন না। মনে করা হয়েছিল যে পরোক্ষভাবে গৌতম গম্ভীরকেই হয়ত বার্তা দিতে চেয়েছিলেন শ্রেয়স। এবার ডানহাতি ব্যাটারকে বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের হোড কোচ গৌতম গম্ভীর।

সূর্যকুমার ও গম্ভীর জুটি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের অনেক স্মরণীয় জয়ের সাক্ষী। অধিনায়ক-কোচ হিসেবে এই জুটি অন্য়তম সফল জুটি ভারতীয় ক্রিকেটের। আর সূর্যকুমারকে ব্যক্তিগতভাবে পছন্দও করতেন গম্ভীর। এমনটাও শোনা যেত যে গম্ভীরের কথাও সবসময় মেনে চলার চেষ্টা করতেন সূর্য। কিন্তু শ্রেয়স চাইছেন স্বাধীনতা। তিনি তাঁর মত করে দলের প্লেয়ারদের সঙ্গে মিশবেন, দল বেছে নেবেন তেমনটাই তাঁর ইচ্ছে, এমনটা হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন। গম্ভীর অবশ্য এগুলো নিয়ে কোনও মন্তব্য করেননি। শ্রেয়সকে শুভেচ্ছাই জানিয়ে তিনি বলেছেন, 'আমি শ্রেয়সকে শুভেচ্ছা জানাতে চাই। ও এখন ভারতের অধিনায়ক। ভারতীয় দলের নেতৃত্বভার পাওয়াটা বিরাট সম্মানের। আমি আশা রাখি যে শ্রেয়স দুর্দান্ত কাজ করবে। মাঠে ও মাঠের বাইরে যোগ্য নেতা হয়ে উঠবে ও।'

২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলতে দেখা যায়নি শ্রেয়সকে। এরপর একেবারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে খেলতে নামলেন এই ফর্ম্য়াটে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলের মঞ্চে শ্রেয়স যথেষ্ট সফল এই ফর্ম্য়াটে। আইপিএলে ২০২৪ মরশুমে কেকেআর ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিতিয়েছিলেন দলকে। সেবার দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীরই। তাই গম্ভীর-শ্রেয়স জুটি যে একেবারে নতুন তা কিন্তু নয়। এছাড়াও কেকেআর শ্রেয়সকে ছেড়ে দেওয়ার পর পাঞ্জাব কিংস দল তাঁকে দলে নিয়ে ক্যাপ্টেন করে দেয়। প্রথম মরশুমেই সাফল্য় পান। পাঞ্জাব চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০২৫ আইপিএলে রানার্স আপ হয়েছিল। শ্রেয়সের ব্যাটিংও বেশ প্রশংসা কুড়িয়েছে গত কয়েকটি মরশুমে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। তাই নির্বাচকরাও বাধ্য হয়েই শ্রেয়সকে দলে নেয়। 

সূর্যকুমারের জুতোয় পা গলিয়ে আদৌ জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে সাফল্য় পান কি না শ্রেয়স, তা এখন দেখার। আজ থেকে যার প্রথম লড়াই শুরু।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Bengal Cricket: সিএবির...

Read Next

India vs Ireland: টি-২০...