We currently don't have news in this language. Please choose another language.
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
মুম্বই: ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw) গত মার্চ মাসে অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল (Akriti Agarawal)-এর সঙ্গে বাগদান সেরেছিলেন। মাত্র কয়েক মাস পরেই জুলাই মাসে দুজনের সম্পর্ক শেষ হতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে আকৃতির একটি ইনস্টাগ্রাম স্টোরি যেন হুলস্থুল ফেলে দিয়েছে।
তাঁর স্টোরি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় এবং মানুষ অনুমান করতে শুরু করেন যে, সম্ভবত পৃথ্বী শ তাঁকে প্রতারণা করেছেন। আকৃতি তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, "আমাকে অনেকবার প্রতারণা করা হয়েছে, কিন্তু আমি কখনও একটি শব্দও বলিনি। এখনও বিশ্বাস হচ্ছে না যে এক ধাপ এগিয়ে যাওয়ার পর..."
এর পরে তিনি লিখেছেন, "সবকিছু ঠিক আছে, সমস্ত গুজব সত্যি। আপনি সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্পর্কে যা কিছু দেখেন।"
Prithvi Shaw Fiasco Continues....
— Stubbsy³⁰ (@sinha7605) July 5, 2026
Moment I thought everything got stable in his life,This B*mb got Dropped,both aren't together even taking dig against each other openly post unfollowing rituals?♂️?♂️?♂️ pic.twitter.com/Fpt6n275Xa
যদিও আকৃতি কারও নাম প্রকাশ করেননি। এমন পরিস্থিতিতে সকলে পৃথ্বী শ-কে নিয়ে জল্পনা করতে শুরু করে। আপাতত এটি কেবল অনুমান। এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় শোরগোল
সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের দাবি করা হচ্ছে। বলা হয়েছে যে আকৃতি এবং পৃথ্বী ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। এছাড়াও আকৃতি ইনস্টাগ্রাম থেকে বাগদানের ছবিগুলিও সরিয়ে দিয়েছেন। আপাতত এই খবর লেখা পর্যন্ত, সমস্ত দাবি ভিত্তিহীন। দুজনেই ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন। এর সঙ্গে বাগদানের ছবিগুলিও দুজনের প্রোফাইলে বিদ্যমান।
?Breaking: Prithvi Shaw's Fiance says Prithvi Shah cheated on her
— Infino Sports (@infinosports) July 5, 2026
- Prithvi Shaw & Akriti Agarwal had engaged in March 2026
- Akriti has unfollowed Prithvi Shaw & deleted all their engagement photos
- She also said that "all the rumours about him on social media are true."
-… pic.twitter.com/2LNwlIUz1P
সংকটে পৃথ্বী শ-এর ক্রিকেট কেরিয়ার
আপাতত শ-এর ক্রিকেট কেরিয়ার সংকটে বলে মনে হচ্ছে। তিনি টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ৫ বছর আগে ২০২১ সালে। এর সঙ্গে আইপিএলে শেষ মরশুম খেলেছিলেন ২ বছর আগে। ২০২৪ সালে তিনি শেষবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। ২০২৫ সালে শ-কে আইপিএলে কোনও দল কেনেনি। ২০২৬ সালে তাঁকে দিল্লি কিনেছিল, কিন্তু কোনও ম্যাচে খেলায়নি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার