Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: জাতীয় দলের জার্সিতে শেষ পর্যন্ত অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় একাশে সুযোগ দেওয়া হয়েছিল বৈভবকে।

মুম্বই: জাতীয় দলের জার্সিতে শেষ পর্যন্ত অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় একাশে সুযোগ দেওয়া হয়েছিল বৈভবকে। যদিও জাতীয় দলে নিজের প্রথম ম্য়াচে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি ১৫ বছরের বৈভব। তবে জোফ্রা আর্চার ও জশ টাংকে দুটো ছক্কা হঁকিয়েছে সে। বৈভবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই এবার বার্তা দিলেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্ল। তিনি জানিয়েছেন, 'বৈভবকে অনেক অনেক শুভেচ্ছা। বিসিসিআই সবসময় প্রতিভার কদর দিতে জানে। কখনও কোনও প্রতিভার প্রতি বঞ্চনা করেনি বোর্ড। সবসময় সুযোগ দিয়েছে। বৈভবকেও সুযোগ দেওয়া হয়েছে। ও ধারাবাহিকভাবে ভাল খেলে এসেছে। তাই ওকে সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে বৈভব।'

আয়াল্য়ান্ড সিরিজে হারের পর ও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচেও স্যামসনের রান না পাওয়ার পর সোশ্য়াল মিডিয়ায় গম্ভীর ও শ্রেয়সের সমালোচনা করেছিলেন অনেকেই। কেন ছন্দে থাকা বৈভবকে সুযোগ দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় ম্য়াচেই সুযোগ দেওয়া হল বৈভবকে। তবে এই নিয়ে কোচ ও অধিনায়কের সমালোচনা করার কোনওকিছুই নেই বলেও মনে করেন রাজীব শুক্ল। তিনি বলছেন, 'আমার মতে কোচ ও অধিায়কের দিকে অনেকেই আঙুল তুলেছিলেন সে সময়। কিন্তু আমি আগেও বলেছি যে সঠিক সময়েই ব্যবহার করা হবে বৈভবকে। শেষ পর্যন্ত কিন্তু বৈভবকে সুযোগ দেওয়া হল। আমি টিম ম্য়ানেজমেন্টের প্রশংসা করব। দারুণ সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এমনকী আমি আশাবাদী যে বৈভবও ধারাবাহিক ভাল পারফর্ম করতে পারবে আগামীতে দেশের জার্সিতে।'

ম্য়াচের আগেই নিজের সোশ্য়াল মিডিয়ায় এক ইঙ্গিতবহ পোস্ট করেছিল বৈভব। যা ভাইরাল হয়ে যায় নিমেষেই। অনেকেই আন্দাজ করে নিয়েছিল যে হয়ত ওল্ট ট্র্যাফোর্ডেই সুযোগ পাবে সে। কারণ স্য়ামসন পুরো ব্যর্থ গত কয়েকটি ম্য়াচে। আয়ারল্য়ান্ডে দুটো ম্য়াচ ও ইংল্যান্ডে একটি ম্য়াচ মিলে তিন ইনিংসে মোট ৬ রান করেছেন স্যামসন। তাই অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে বৈভবকে নামানোর হয়ে সওয়াল করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। এদিকে, দ্বিতীয় ম্য়াচের আগে বৈভব তার সোশ্য়াল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট করেছে। সে লিখেছে, 'নতুন অধ্য়ায় শুরু'। এই লেখার মানে কী? ভারতীয় এ দলের জার্সিতে খেলার সময়ের একটি ছবি পোস্ট করেছে বৈভব। সঙ্গে এই লেখা। অনেকেই মনে করছেন যে হয়ত দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে বিহারের বিস্ময় বালকের।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Abhishek Banerjee: সেবাশ্রয়ের...

Read Next

Indian Cricket: বাগদানের ৪...