Indian Cricket: চার দলে ৬৪ জন উঠতি ক্রিকেটারকে বেছে নিল বোর্ড, বাংলা থেকে মাত্র এক! নীরব সিএবি

Audio Narrative Assistant
Executive Summary
সন্দীপ সরকার, কলকাতা: চার বছর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তিনি। সেই রবি কুমার (Ravi Kumar) পেলেন বড় সুযোগ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আসন্ন চার দলীয় এমার্জিং টুর্নামেন্টে ইন্ডিয়া সি টিমে নির্বাচিত

সন্দীপ সরকার, কলকাতা: চার বছর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তিনি। সেই রবি কুমার (Ravi Kumar) পেলেন বড় সুযোগ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আসন্ন চার দলীয় এমার্জিং টুর্নামেন্টে ইন্ডিয়া সি টিমে নির্বাচিত হলেন বাঁহাতি পেসার।

যদিও অদ্ভুতভাবে রবি কুমারের সুযোগ পাওয়া নিয়ে নীরব সিএবি। অন্যান্য অনেক রাজ্য ক্রিকেট সংস্থা থেকেই এক নয়, একাধিক ক্রিকেটার সুযোগ পেয়েছেন চার দলে। সব সংস্থাই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছে। ব্যতিক্রম সিএবি। ২৬ জুন সিএবি-র ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন দত্তের (অনু) জন্মদিন। তাঁর বয়স নিয়ে বিতর্ক রয়েছে। তবে জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেনি সিএবি। সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সিএবি-র সোশ্যাল মিডিয়ার পেজে অনু দত্তের ছবি-সহ শুভেচ্ছাবার্তা পোস্ট করা হয়েছে। তবে রবি কুমারকে নিয়ে কোনও হেলদোল নেই। যা দেখে বলাবলি শুরু হয়েছে, বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থায় পদ নিয়ে আকচা-আকচির মধ্যে ক্রিকেটটাই কি কোথাও পিছনের সারিতে চলে যাচ্ছে?

১৬ জন করে চার দলে মোট ৬৪ ক্রিকেটারকে রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, পঞ্জাব, মহারাষ্ট্রের মতো রাজ্য থেকে ৬ জন করে ক্রিকেটার, কিংবা বঢোদরার ৪ জন ক্রিকেটার চারটি দলে জায়গা করে নিলেও বাংলার আর মুখ কোথায়? এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের ভারতীয় টেস্ট দলের ছাঁচ তৈরি করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলাবলি হচ্ছে, বাংলা থেকে কি তবে ভবিষ্যতে ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়ার মতো আর কোনও প্রতিভা নেই?

সুযোগ পেয়ে খুশি রবি কুমার। এবিপি লাইভ বাংলাকে আত্মবিশ্বাসী গলায় বললেন, 'অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। মাঝে গোড়ালির চোট বেশ ভুগিয়েছে। তবে এখন আমি ফিট। গত মরশুমে বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্টে ১৭টি ও কর্নেল সি কে নাইডু ট্রফিতে ২৭ উইকেট নিয়েছি। বেঙ্গল টি-২০ লিগে ৭ ম্যাচে ৫ উইকেট নিয়েছি। সব মিলিয়ে ছন্দেই রয়েছি।'

রবি আরও বললেন, 'লাল বলের ক্রিকেট আমার বরাবরের পছন্দের। স্যুইং আমার অস্ত্র। এই টুর্নামেন্টে ভাল বল করতে মুখিয়ে রয়েছি। যাতে ভবিষ্যতে টেস্ট দলে ঢোকার দৌড়ে থাকা যায়।'

বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে এমার্জিং এই টুর্নামেন্ট লাল বলের ক্রিকেটে ভবিষ্যতের টিম ইন্ডিয়া গড়ে তোলার প্রাথমিক ধাপ। ৪টি দল তিনটি চারদিনের ম্যাচ খেলবে। হাজির থাকবেন সিনিয়র নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও জুনিয়র নির্বাচক কমিটির সদস্যরা। এই টুর্নামেন্টের পর ভারতের এমার্জিং দল চারদিনের ম্যাচের সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা সফরে। এই টুর্নামেন্টেই এ দলে সহকারী কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন সৌরাশিস লাহিড়ী।

ইন্ডিয়া এ দল

কামরান ইকবাল, হরনূর সিংহ, উদয় সাহারান (অধিনায়ক), আয়ূষ দোসেজা, রক্ষিত মেটা, পার্থ বৎস, সলিল অরোরা (সহ অধিনায়ক), বরুণ নায়ানার, বরুণ সিংহ ভুঁই, মহেস পিঠিয়া, রাজ লিম্বানি, গণেশ সুথার, ভুবঙ্গগিরি পুনাইয়া, সম্বিৎ বড়াল, বিপ্রজ নিগম, পি ভিগনেশ

ইন্ডিয়া বি দল

আমন মোখাড়ে (সহ অধিনায়ক), নীরজ যোশী, স্মরণ আর (অধিনায়ক), এস এস ধাস, মনন ভট্ট, প্রিয়াংশু মোলিয়া, ময়ঙ্ক বর্মা, অনুজ রাওয়াত, ত্রিপূর্ম বিজয়, ভিকি অসৎওয়াল, এমানজ্যোৎ সিংহ চাহাল, নমন তিওয়ারি, কৃষ ভগৎ, আরিয়ান পাণ্ডে, চেতন শর্মা ও মানভ পরখ

ইন্ডিয়া সি দল

আর্য দেশাই, চঞ্চল রাঠৌর, যশ ধূল (অধিনায়ক), পুখরাজ মান, আন্দ্রে সিদ্ধার্থ (সহ অধিনায়ক), দিগ্বিজয় পাটিল, রবিন মিঞ্জ, যশবর্ধন দালাল, জিশান আনসারি, সিদ্ধার্থ এ দেশাই, হর্যস সিংহ টন্ডন, ইডেন অ্যাপল টম, প্রফুল্ল হিঙ্গ, রবি কুমার, নিখিল গিরি ও সচিন রাঠি

ইন্ডিয়া ডি দল

আয়ূষ পাণ্ডে, শিখর মোহন, দানিশ মালেয়াড় (সহ অধিনায়ক), শাশ্বত রাওয়াত, হিমতেজা কে (অধিনায়ক), আর্শিন কুলকার্নি, কার্তিক শর্মা, আরাবেল্লি অবনীশ, কার্তিক যাদব, অমিত শুক্ল, কৌনয়িন কুরেশি, জি গোবিন্দ, আর এস হাঙ্গারগেকর, আকিব খান, যশকিরৎ সিংহ মেহরা ও বৈভব দারকুণ্ডে

আরও পড়ুন: সিএবির এজিএমে 'থ্রেট কালচার'! বাঁকুড়ার অভিযোগ ঘিরে তোলপাড়, বিতর্কে পুড়ছে বাংলার ক্রিকেট

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Weather Update: বঙ্গোপসাগরে...

Read Next

G Sindhushree: হাতে বাবার...