We currently don't have news in this language. Please choose another language.
IRCTC FIned I Lakh : ট্রেনে খাবার খুলতেই মরা মাছি ! IRCTC নিল চরম পদক্ষেপ, ক্যাটারিং সংস্থার কী হল জানেন ?
Indian Railways: আপনার সঙ্গেও ট্রেনের খাবারে (Train Meal) এই ধরনের ঘটনা ঘটে থাকলে মুখ বুঝে সহ্য করবেন না। অভিযোগ জানালে হতে পারে সমস্যার সমাধান। সম্প্রতি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। যাত্রীর অভিযোগ শুনে নেওয়া হয়েছে চরম পদক্ষেপ।
কী ঘটেছে ট্রেনের খাবারে
প্রায়ই ভারতীয় রেলের খাবার নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়ে যাত্রীদের তরফে। বেশিরভাগ ক্ষেত্রে খাবারের মান ভাল না হলে খুব একটা অভিযোগের পথে হাঁটেন না যাত্রীরা। তবে এবার মুখ খুলেছেন আহমদাবাদ-মুম্বই তেজস রাজধানী এক্সপ্রেসে এক যাত্রী। খাবারে মরা মাছি দেখে সরাসরি অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ শুনে কী ব্যবস্থা
তবে এবার যাত্রীদের এই অভিযোগ শুনে চরম পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। এই ঘটনায় যাত্রী সুরক্ষায় ও খাবারের গুণগত মান বজায় রাখতে এক চরম পদক্ষেপ নিয়েছে সংস্থা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার বিরুদ্ধে ১ লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স বাতিল করা হচ্ছে ওই ক্যাটারিং সংস্থার।
কেন এত বড় পদক্ষেপ, ঠিক কী ঘটেছিল ওইদিন ?
PTI সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি তেজস রাজধানী এক্সপ্রেসের এক যাত্রী ট্রেনে ‘কম্বো লাঞ্চ’ অর্ডার করেছিলেন। সেখানে তাঁকে দুপুরের খাবারের জন্য ভেজ বিরিয়ানি দেওয়া হয়। কিন্তু খাবর খুলতেই হতবাক হন তিনি। বিরিয়ানির প্য়াকেটে মরা মাছি দেখেন ওই যাত্রী। সঙ্গে সঙ্গেই খাবারের গুণগত মান ও অস্বস্ত্যকর খাবার পরিবেশনের জন্য IRCTC-র কাছে অভিযোগ জানান তিনি।
কী ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ
এই ক্ষেত্রে যাত্রী অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়ে রেলের আধিকারিকরা জানিয়েছেন, ওই অভিযোগকারীর কাছে পৌঁছে যায় অনবোর্ড স্টাফরা। পুরনো প্যাকেট বদলে নতুন খাবার দেওয়ার কথা বলা হয় তাঁকে। যদিও সেই বিরিয়ানির প্যাকেট নিতে অস্বীকার করেন তিনি।
এরপরই ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে IRCTC-র। ক্যাটারিং ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্থিক জরিমানা হিসাবে ক্যাটারিং সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কেন এই পরিস্থিতি হয়েছে সেই বিষয়ে ‘শো-কজ’ নোটিস পাঠানো হয়েছে ঠিকাদারকে। পাশাপাশি তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
আরও পড়ুন : ৮৫ হাজার টাকা পর্যন্ত মাসে আয়, কীভাবে হতে পারেন IRCTC এজেন্ট, রইল সব ধাপ
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda