We currently don't have news in this language. Please choose another language.
Firhad Hakim on Taratala Incident: "গোডাউন বেআইনি নয়, নজরদারির অভাব", তারাতলার ঘটনা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম
কলকাতা: তারাতলায় ২৪ জুন ভেঙে পড়েছে নির্মীয়মাণ গোডাউন। এখনও সেখানে চলছে উদ্ধার কাজ। অন্যদিকে, এই বিল্ডিং প্ল্যানের অনুমোদনের যে চিঠি, সেখানে সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। সেই বিল্ডিং প্ল্যান তুলে বিধানসভায় সেটা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় তিনি সরাসরি আঙুল তুলেছেন পূর্বতন সরকার ও পূর্বতন মেয়রের দিকে। তিনি বলেন, তৃণমূল এতদিন ধরে কাটমানি খেয়েছে ও সিটি অফ জয়কে মৃত্যুপুরী বানিয়েছে।
আরও পড়ুন: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন মুখ খোলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আমি যতদূর জেনেছি, গোডাউনটা বেআইনি নয়। নজরদারির অভাব ছিল। মেয়র বা কমিশনার গিয়ে তো আর নজরদারি করতে পারে না। আমি যদ্দুর জেনেছি, এটা অনুমোদন নিয়ে করা হয়েছিল। যদিও এটা তৈরি করতে কী কী মেটেরিয়াল ব্যবহার হয়েছে, সেটা জানার কথা আমার নয়। বা ওখানে কোথায় হচ্ছে, সেটাও আমি জানতাম না।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ