Ishan Kishan: ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই সতীর্থ অভিষেককে সরিয়ে টি-২০ ব্যাটারদের তালিকায় একে ঈশান

Audio Narrative Assistant
Executive Summary
দুবাই: দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পরে চলতি বছরের শুরুতেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তারপর বছর ঘুরতে না ঘুরতেই একেবারে ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন তিনি। আইসিসির তরফে (ICC T20I Rankings) সদ্য প্রকাশিত

দুবাই: দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পরে চলতি বছরের শুরুতেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তারপর বছর ঘুরতে না ঘুরতেই একেবারে ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন তিনি।

আইসিসির তরফে (ICC T20I Rankings) সদ্য প্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষস্থান ভারতীয়ের দখলে থাকলেও, বদলাল ব্যক্তি। সতীর্থ অভিষেক শর্মাকে (Abhishek Sharma) পিছনে ফেলে এক নম্বর ব্যাটার হয়ে গেলেন ঈশান কিষাণ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ় শুরু হওয়ার একেবারে দোরগোড়ায় এই বদল ঘটল  

আরও পড়ুন:- গত সিরিজ়ে রান পাননি সঞ্জু, ইংল্যান্ডে পরিবর্তে সুযোগ পাবে বৈভব? কী জানালেন অধিনায়ক শ্রেয়স?

ইংল্যান্ড সিরিজ়ের আগেই অভূতপূর্বভাবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুই ম্য়াচের সিরিজ়ের দুইটি ম্যাচই হেরেছে ভারতীয় দল। সেই সিরিজ়ের কোনও ম্যাচই ঈশান কিষাণ রান পাননি। ঈশান দুই ম্যাচে যথাক্রমে ১ ও ১২ রান করেছিলেন। সেখানে অভিষেক তাও প্রথম ম্য়াচে ৪৯ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য খাতা খোলার আগেই ফেরেন তিনি। তবে তুলনামূলক বেশি রান করেও শীর্ষস্থান খোয়ালেন অভিষেক।                       

ঈশান অবশ্য আয়ার্ল্য়ান্ড ম্য়াচে রান না পেলেও, তিনি কিন্তু জাতীয় দলে কামব্যাকের পর থেকে নিরন্তরভাবে পারফর্ম করেই চলেছেন। ভারতের বিশ্বজয়ী দলের হয়ে তিনি প্রায় ২০০-র স্ট্রাইক রেটে ৩১৭ রান করেছিলেন। চলতি বছরেও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ঈশানের থেকে অধিক রান আর কেউ করেননি। তিনি ৩৮.২৩ গড় ও ১৯০.২১ স্ট্রাইক রেটে ৩০ ইনিংসে মোট ১১৪৭ রান করেছেন। একটি শতরানের পাশাপাশি ১০টি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। সেই ধারাবাহিক ফর্মই ঈশানকে শীর্ষে পৌঁছে দিল।            

আরও পড়ুন:- আইরিশদের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ইংল্যান্ডে দাপট দেখাবে ভারত? কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০? 

অপরদিকে, অভিষেক শর্মা প্রায় এক বছর শীর্ষস্থানে ছিলেন। তবে ঈশান এবার অভিষেক, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের এলিট তালিকায় নিজের  নাম যুক্ত করলেন। অবশ্য অভিষেক ও ঈশান কিষাণের মধ্যে রেটিং পয়েন্টের কিন্তু খুব বেশি পার্থক্য নেই। দুইজনের মধ্যে মাত্র সাত রেটিং পয়েন্টের পার্থক্য। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে ভাল পারফর্ম করলে কিন্তু অভিষেক ফের শীর্ষে পৌঁছে যাবেন।       

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Entertainment News: অসফল বিয়ে,...

Read Next

Annapurna Yojana : হাতছাড়া...