Jahangir Khan: গ্রেফতার ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খানের স্ত্রী, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

Audio Narrative Assistant
Executive Summary
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : গ্রেফতার ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খানের স্ত্রী। আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ উঠেছিল ধৃতের বিরুদ্ধে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : গ্রেফতার ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খানের স্ত্রী। আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ উঠেছিল ধৃতের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র। আগেই জাহাঙ্গিরের স্ত্রী-র নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে জোড়া মামলা রুজু করেছিল পুলিশ। এবার গ্রেফতার হলেন তিনি। 

জাহাঙ্গির খান আগেই গ্রেফতার হয়েছেন। কয়েকদিন আগে তাঁকে হাজত থেকে ছাড়ানোর জন্য হামলা হয়েছিল থানায়। অভিযোগ ওঠে জাহাঙ্গিরের স্ত্রী'র নেতৃত্বেই এই হামলা চালানোর হয়। আগে থেকেই লোক জমায়েত করেছিলেন জাহাঙ্গিরের স্ত্রী এবং বেশ ভাল সংখ্যক থানার সামনে গিয়ে তাণ্ডব চালায়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, এমনই অভিযোগ উঠেছিল। যদিও কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়ে হামলাকারীরা। পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে অন্য পাড়ে উঠে পালায় অনেকেই। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ দায়ের হয় জাহাঙ্গিরের স্ত্রী'র বিরুদ্ধেও। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ফলতার জাহাঙ্গির খানের স্ত্রী। অবশেষে শনিবার ২০ জুন সকালে তাঁকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Partha Chatterjee: 'এত সোনার...

Read Next

Jyotipriya Mallick:...